বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

মাদরাসা ছাত্রের মৃত্যু : বিভিন্ন স্থানে ভাঙচুর-অগ্নিসংযোগ

1111111111111নিজস্ব প্রতিবেদকব্রাহ্মণবাড়িয়ায় মাদরাসা ছাত্রের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে সকাল থেকে শহরের বিভিন্ন স্থানে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন হাজারো বিক্ষুব্ধ মাদরাসা ছাত্র। মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে দু’দফায় হামলা চালিয়ে ভাঙচুর এবং রেললাইনে অগ্নিসংযোগ করা হয়েছে। এর ফলে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাস্টার এসএম মহিদুর রহমানআমাদের ব্রাহ্মণবাড়িয়া .কম বলেন, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে একদল মাদরাসা ছাত্র অতর্কিতভাবে রেলওয়ে স্টেশনে এসে হামলা চালায়। এ সময় বিক্ষুব্ধরা স্টেশনের এক নম্বর প্লাটফরমের দরজা-জানালা, স্টেশন মাস্টারের কক্ষ, প্যানেল বোর্ড ও টেলিফোন, চেয়ার-টেবিল ভাঙচুর করেন। এ ঘটনার পর থেকেই ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। এর ফলে ঢাকাগামী আন্তঃনগর সুবর্ণ এক্সপ্রেস ট্রেন পাঘাচং রেলওয়ে স্টেশন, ঢাকাগামী আন্তঃনগর কালনী এক্সপ্রেস আযমপুর রেলওয়ে স্টেশন এবং চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেন ভৈরব রেলওয়ে স্টেশনে আটকা পড়েছে।এছাড়া বিক্ষুব্ধরা স্টেশন সংলগ্ন রেলক্রসিংয়ে গাছের গুঁড়ি ফেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে অবরোধ করে রেখেছেন। এদিকে দুপুরে শহরের হালদারপাড়াস্থ জেলা আওয়ামী লীগের কার্যালয়েও হামলা চালিয়ে ভাঙচুর করেন বিক্ষুব্ধ ছাত্ররা। এ সময় আওয়ামী লীগ কার্যালয়ের পাশের একটি বাড়িতে এবং শহরের সুর সম্রাট উস্তাদ আলাউদ্দিন সঙ্গীতাঙ্গণে আগুন ধরিয়ে দেন বিক্ষুব্ধরা।

 

এ জাতীয় আরও খবর

দেশে পৌঁছেছে ৩ লাখ ২৬ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট

হানিফ ফ্লাইওভারে গাড়ির চাপায় বৃদ্ধ নিহত

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবন কর্মকর্তা আটক

গাদ্দাফির ছেলে সাইফকে গুলি করে হত্যা

শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত

নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের জন্য ইসির সতর্কবার্তা

ভারতে পিএসএল সম্প্রচার স্থগিত করল পাকিস্তান

রাজনীতি করেন, কিন্তু দয়া করে মিথ্যা বলবেন না

মানুষ তোমাদের দেখেছে, এবার আমাদের একটু সুযোগ দাও

ভারত ম্যাচ বয়কট: পাকিস্তানের সঙ্গে ‘পর্দার আড়ালে’ আলোচনা করবে আইসিসি

ইসলামী আন্দোলনের নির্বাচনী ইশতেহার ‘জনপ্রত্যাশার বাংলাদেশ’ ঘোষণা

জামায়াতের ‘ছব্বিশে ছাব্বিশ’ নির্বাচনী ইশতেহারে যা থাকছে