,

পুলিশকে অস্ত্র ঠেকিয়ে মোবাইল ফোন ও টাকা ছিনতাই

2015_10_10_20_03_45_5obAM7g39mmPgP1bgcAHiHGs5rIQDF_originalযশোর : যশোরে অস্ত্র ঠেকিয়ে দুই পুলিশ সদস্যের কাছ থেকে মোবাইল ফোন ও টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক জনকে আটক করা হলেও ছিনতাইকৃত টাকা উদ্ধার হয়নি।

সোমবার সকালে শহরের পুলিশ লাইন টালিখোলায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ লাইনে কর্মরত কনস্টেবল জাহাঙ্গীর আলম বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা করেছেন।

আটক মাহফুজুর রহমান শান্টু (৩৫) টালিখোলা এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে।

পুলিশ জানায়, কনস্টেবল জাহাঙ্গীর আলম ও শুকুর আলী সকালে নাস্তা করে সাদা পোশাকে পুলিশ লাইনের দিকে যাচ্ছিলেন। টালিখোলা মাদরাসার সামনে পৌঁছলে ছিনতাইকারী তাদের পথরোধ করে। এ সময় অস্ত্র ঠেকিয়ে তারা একটি স্যামস্যাং মোবাইল ফোন সেট এবং নগদ আড়াই হাজার টাকা ছিনিয়ে নেয়। এক পর্যায়ে পুলিশ সদস্যরা চিৎকার দিলে আশেপাশের লোকজন এসে সান্টু নামে এক ছিনতাইকারীকে আটক করে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিকদার আককাস আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলামেইলকে জানান, সান্টুকে আটক ও মোবাইল ফোন উদ্ধার করা হলেও টাকা উদ্ধার করা যায়নি।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ