,

সৌদি আরব ইরানের সঙ্গে যুদ্ধে জড়াতে চায় না

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সঙ্গে সৌদি আরব যুদ্ধে জড়াতে চায় না বলে মন্তব্য করেছেন দেশটির ডেপুটি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। লন্ডনভিত্তিক দ্যা ইকোনমিস্ট ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

ksa_1112তিনি বলেন, সৌদি আরব ও ইরানের মধ্যে যুদ্ধ হলে তা এ অঞ্চলে বড় ধরনের বিপর্যয়ের সৃষ্টি করবে। আমরা এসবে জড়াতে চাইনা। খবর: আলজাজিরা

সৌদির প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালনকারী মোহাম্মদ বলেন, এটা এমন বিষয় যা আমরা আগে থেকেই বলতে পারি না। যারা যুদ্ধের দিকে অন্যকে ঠেলে দেয় তারা সুস্থ মানসিকতার নন।

শিয়া ধর্মীয় নেতা নিমার আল-নিমারের মৃত্যুদণ্ডের বিষয়ে তিনি বলেন, আদালতের কাছে শিয়া-সুন্নির মধ্যে কোনো পার্থক্য নেই। তারা অভিযোগ, অপরাধ, বিচার প্রক্রিয়া বিভিন্ন বিষয় পর্যালোচনার পর রায় প্রদান করেন।

সম্প্রতি শিয়া নেতা নিমারসহ ৪৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করে সৌদি আরব। এ ঘটনার পরপরই ইরানসহ বিভিন্ন দেশে বিক্ষোভ করে শিয়ারা। তেহরানে অবস্থিত সৌদি দূতাবাসে হামলার ঘটনাও ঘটে। এ হামলার ঘটনার রেশ ধরে ইরানের সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করে দেশটি থেকে কূটনীতিকদের ফিরিয়ে আনে সৌদি সরকার।

সৌদি সরকারের এ ঘোষণার পর ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা দেয় বাহরাইন, সুদান, কুয়েত ও কাতার। এ ছাড়া সম্পর্ক হ্রাস করেছে সংযুক্ত আরব আমিরাত এবং জর্ডান, জিবুতি ও তুরস্ক সৌদির পক্ষে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেছে।

এদিকে চলমান টানাপোড়েনের মাঝেই ইরান অভিযোগ করেছে, ইয়েমেনের সানায় তাদের দূতাবাসে বিমান হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। বিষয়টি নিয়ে জাতিসংঘেও নালিশ করেছে দেশটি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে