শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশ এখনও খালেদা জিয়ার অবরোধের মধ্যে : কামরুল

al-pic_97469_0নিউজ ডেস্ক : দেশের মানুষ এখনও বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার অবরোধের মধ্যে রয়েছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম এমপি। মঙ্গলবার বিকাল ৩টায় রাজধানীর বঙ্গবন্ধু স্টেডিয়ামের সামনে গণতন্ত্র মুক্তি দিবসের সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
খাদ্যমন্ত্রী বলেন, “৫ জানুয়ারি নির্বাচন বানচাল করার জন্য মানুষ পুড়িয়ে, স্কুল-কলেজ জ্বালিয়ে দিয়েছিলেন। অবরোধ ডেকে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া মানুষ হত্যা করেছিলেন। তার অবরোধ এখনও চলছে। দেশের মানুষ এখনও খালেদার অবরোধের মধ্যে রয়েছে।
৫ জানুয়ারি গণতন্ত্র মুক্তির দিবস উপলক্ষে এ সমাবেশের আয়োজন করেছে আওয়ামী লীগ। সমাবেশে অ্যাডভোকেট কামরুল বলেন, পদ্মসেতুসহ যখন সকল দিক দিয়ে দেশ এগিয়ে যাচ্ছে তখন খালেদা সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছেন। তারা এখন গোপনে ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্র চলতে দেওয়া যায় না।
বিএনপি-জামায়াত দেশ ও জাতির শত্রু বলেও দাবি করেন কামরুল। তিনি বলেন, “এরা দেশের মুক্তিযুদ্ধ নিয়ে, শহীদদের সংখ্যা নিয়ে প্রশ্ন তুলে বিতর্ক সৃষ্টি করতে চায়। তারা মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে প্রশ্ন তোলে। এদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
এসময় ঢাকা সিটি কর্পোরশেন দক্ষিণের মেয়র সাঈদ খোকন বলেন, “খালেদা জিয়ার হাত ঢাকাবাসীর রক্তে রঞ্জিত। কী অপরাধ ছিলো শ্রমজীবী মানুষের যারা সেদিন নিহত হয়েছিলো। আহত হয়ে দিনের পর দিন কষ্ট সহ্য করেছিলো। আমি বলতে চায়- বাংলাদেশে অপরাধ ও সন্ত্রাস করে কেউ ছাড় পার নাই। সন্ত্রাসী কর্মকাণ্ড করার অপরাধে অচিরেই খালেদা জিয়ার বিচার করবে ঢাকাবাসী।”
এর আগে দুপুর ২টায় সমাবেশ শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এমপি। সমাবেশে যোগ দিয়ে মঞ্চে উপস্থিত রয়েছেন- কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, দুযোগ ও ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, খালিদ মাহমুদসহ অন্যরা।