শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাপটিলের সেঞ্চুরি : সিরিজ নিউজিল্যান্ডের

during game five of the One Day International series between New Zealand and Sri Lanka at Bay Oval on January 5, 2016 in Mount Maunganui, New Zealand.

স্পোর্টস ডেস্ক : মার্টিন গাপটিলের সেঞ্চুরি ও ম্যাট হেনরির দুর্দান্ত বোলিংয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে পাঁচ ম্যাচ ওডিআই সিরিজের শেষ ম্যাচে ৩৬ রানের জয় পেয়েছে নিউজিল্যান্ড। ফলে ৩-১ ব্যবধানে সিরিজ জিতে নিল কিউইরা। সিরিজের চতুর্থ ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল।

মঙ্গলবার নিউজিল্যান্ডের বে ওভালে নিউজিল্যান্ডের দেয়া ২৯৫ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে ৪৭.১ ওভারে সব উইকেট হারিয়ে ২৫৮ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা।

দলের পক্ষে অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজ ৯৫ ও দিনেশ চান্দিমাল ৫০ রান করেন। আর নিউজিল্যান্ডের পক্ষে ম্যাট হেনরি ৫টি, ট্রেন্ট বোল্ট ৩টি, অ্যাডাম মিলনে ১টি ও মিচেল স্যান্টনার ১টি করে উইকেট নেন।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯৪ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। দলের পক্ষে মার্টিন গাপটিল সেঞ্চুরি (১০২) করেন। এছাড়া কেন উইলিয়ামসন ৬১ ও রস টেইলর ৬১ রান করেন। শ্রীলঙ্কার পক্ষে নুয়ান কুলাসেকারা ৩টি, নুয়ান প্রদ্বীপ ১টি ও তিলকারত্নে দিলশান ১টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন নিউজিল্যান্ডের ম্যাট হেনরি।