জিম্বাবুয়ের বিপক্ষে ১৪ সদস্যের চূড়ান্ত স্কোয়াড

স্পোর্টস ডেস্ক : চার ম্যাচের টি-২০ সিরিজ খেলতে ১১ জানুয়ারি বাংলাদেশ আসছে জিম্বাবুয়ে। এ সিরিজের জন্য টাইগাররা অনুশীলন শুরু করে দিয়েছে।৭ জানুয়ারি মিরপুরে অনুশীলন করার পর ৮ তারিখ সিলেট যাবে দল। সিলেটেই হবে সবগুলো ম্যাচ। ১৪, ১৬, ১৮ ও ২০ জানুয়ারি হবে ম্যাচগুলো। আজ সকালে ২৭ ক্রিকেটারের মধ্যে ২৫ জন রিপোর্ট করেছেন।

Ullash-Newsshomoyযুক্তরাষ্ট্রে অবস্থান করায় ক্যাম্পে যোগ দেননি সাবিক আল হাসান। আর কিছু দিন আগে নাকের অপারেশন করানো ইমরুল কায়েসও ছিলেন না উপস্থিত। তামিম সকালে রিপোর্ট করেই ট্রেইনারের কাছ থেকে ছুটি নিয়ে বাসায় ফিরে গেছেন। জিম্বাবুয়ে সিরিজের জন্য এরই মধ্যে ২৭ ক্রিকেটারের থেকে ১৪ ক্রিকেটারকে বাছাই করে ফেলেছে বিসিবির নির্বাচক প্যানেল। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের কাছে দল পাঠিয়েছেন নির্বাচকরা।

সবুজ সংকেত পেলে ১৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করবে বিসিবি। দল নির্বাচনের কথা জানিয়ে বিসিবির নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন, ‘১৪ জনের একটা স্কোয়াড দিয়ে দিচ্ছি। সভাপতি বাছাই করবে। ২৭ জনের স্কোয়াডের থেকে ১৪ জনকে নির্বাচন করা হয়েছে। লম্বা টি-টোয়েন্টি ম্যাচের কথা বিবেচনা করে স্কোয়াড দিয়েছিলাম। এবার শুধু ১৪ জনেরটাই দেয়া হচ্ছে। এর মধ্যে যারা বাদ যাবে তারা বিসিএল খেলার জন্য ব্যস্ত থাকবে।

এ জাতীয় আরও খবর

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম

মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় নির্ধারণ ১ লাখ ৫৪ হাজার টাকা