বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের সঙ্গে আরও ৩ দেশের সম্পর্ক ছিন্ন

iran_protests_782আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবে প্রখ্যাত এক শিয়া নেতার মৃত্যুদণ্ড কার্যকর করার পর ইরাকে সোমবার একজন সুন্নি ইমামকে হত্যা করা হয়েছে। এছাড়া হামলা চালানো হয়েছে সুন্নিদের দুটি মসজিদে।
ধারণা করা হচ্ছে, শিয়া নেতার মৃত্যুদণ্ডের প্রতিশোধ হিসেবেই এসব হামলা হয়েছে।
এদিকে, মৃত্যুদণ্ড কার্যকর করার ঘটনার জেরে সৌদি আরব ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার পর সোমবার আরো তিনটি দেশ- বাহরাইন, সুদান এবং সংযুক্ত আরব আমিরাতও ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কচ্ছেদের কথা ঘোষণা করেছে।
সন্ত্রাসী তৎপরতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সৌদি আরবে শনিবার ৪৭ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এদের মধ্যে একজন ছিলেন শিয়া নেতা শেখ নিমর আল-নিমর।
সৌদি আরবে শেখ আল-নিমরের মৃত্যুদণ্ড লেবানন থেকে ইরান পর্যন্ত বিভিন্ন দেশে শিয়া জনগোষ্ঠীর মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে।
সৌদি আরব ও ইরানের মধ্যে উত্তপ্ত বিবৃতি বিনিময়ের পর শনিবারই তেহরানে সৌদি দূতাবাস আক্রান্ত হয়। আর এখন এরই জের ধরে ইরানের সঙ্গে একাধিক দেশের কূটনৈতিক সম্পর্ক পুরোপুরি ভেঙে পড়েছে।
সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইরান পুরো অঞ্চলজুড়ে সন্ত্রাসী চক্রগুলোকে অস্ত্র দিচ্ছে। এর জবাব হিসেবেই সৌদি সরকার ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে তার সব কূটনীতিককে ৪৮ ঘণ্টার মধ্যে সৌদি আরব ছাড়তে বলেছে।
সৌদি আরব হচ্ছে এই অঞ্চলের সবচেয়ে বড় সু্ন্নি শক্তি। এর পর দেখা যাচ্ছে, তারই পথ ধরে বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও সুদান ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুরোপুরি বা আংশিকভাবে ছিন্ন করছে।
স্পষ্টতই এই সংঘাতে এই দেশগুলো সৌদি সরকারের পথকেই অনুসরণ করছে।
তেহরান কর্তৃপক্ষ অবশ্য সবাইকে উত্তেজনা হ্রাসে পদক্ষেপ নিতে বলেছে এবং তাদের পাল্টা অভিযোগ, সৌদি আরবের পদক্ষেপ ওই অঞ্চলে উত্তেজনা বাড়িয়ে দিয়েছে।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে