,

জিম্বাবুয়ে সিরিজে বাদ পড়ছেন লিটন-নাসির?

news-image

স্পোর্টস ডেস্ক : জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম দুই টি-টোয়েন্টির জন্য ১৪ সদস্যের দল নির্বাচন করে তা বোর্ডের কাছে হস্তান্তর করেছে নির্বাচক কমিটি। আজকাল আসতে পারে ঘোষণা। বেশ কয়েকটি সূত্রে ইঙ্গিত পাওয়া গেছে চূড়ান্ত ওই দলে ঠাঁই হয়নি নাসির হোসেন এবং লিটন দাসের।

সিরিজের চারটি ম্যাচই হবে সিলেটে। প্রথম ওয়ানডের চূড়ান্ত দিনক্ষণ ঠিক না হলেও ১৪ তারিখ সম্ভাবনা রয়েছে।

‘আমরা একটা দল ঠিক করে বোর্ডের কাছে পাঠিয়েছে। সভাপতি (পাপন) তাতে সম্মতি দিলেই হাথুরুসিংহের অধীনে অনুশীলন শুরু হবে। যাদের দলে নেয়া হয়নি তারা বাংলাদেশ ক্রিকেট লিগে খেলবে। লিগ শুরু হবে ১১ জানুয়ারি থেকে।’ বলেন নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

কাদের দলে রাখা হয়েছে তা না বললেও নান্নু ইঙ্গিত দিয়েছেন, দলে বেশ কয়েকজন নতুনকে রাখা হয়েছে; যারা বিপিএলে ভালো করেছে।

সূত্রের খবর, দলে সুযোগ পেতে পারেন আবু হায়দার রনি এবং আল-আমিন হোসেন। তাসকিনকেও নাকি বিবেচনায় রাখা হয়েছে।

নাসির-লিটনকে প্রথম দুই ম্যাচে রাখা না হলেও পরের দুটিতে তাদের সুযোগ হতে পারে। এই দুজনের পরিবর্তে কপাল খুলতে পারে নুরুল হাসান এবং শুভাগত হোমের।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে