,

গোলপোস্ট যখন মেসির ‘শত্রু’!

news-image

স্পোর্টস ডেস্ক : গত বছরটা যেখানে শেষ করেছে, সেখান থেকেই নতুন বছর শুরু করেছে বার্সেলোনা! অবাক হচ্ছেন? ভাবছেন পাগলামো? রিয়াল বেটিসকে ৪-০ গোলে উড়িয়ে ২০১৫ শেষ করেছে বার্সেলোনা, কিন্তু ২০১৬ তো শুরুই হলো এস্পানিওলের সঙ্গে গোলশূন্য ড্র দিয়ে। এক কীভাবে হয়?

জয়-পরাজয় বা গোলের হিসেবে নয়, বার্সা তাদের ‘ফর্ম’ ধরে রেখেছে ‘উডওয়ার্কে’র দিক দিয়ে—বারে বা পোস্টে বল লাগানোর হিসেবে। বেটিস ম্যাচে মোট ৫ বার মেসি, সুয়ারেজ, আলভেজদের শট ফিরে এসেছে বারে, পোস্টে লেগে। নতুন বছরের প্রথম ম্যাচেও আগের বছরের শেষ ম্যাচের ‘ভূত’ থাকল। পার্থক্য হলো, আগের ম্যাচে ৫ বার ‘উডওয়ার্ক’ করেও এতটুকু আফসোস হয়নি বার্সার। এবার দুবার গোলপোস্টে বার্সার শট প্রতিহত হওয়ার পরও দুঃখ হচ্ছে ঢের। ম্যাচটা যে শেষ পর্যন্ত গোলশূন্য ড্র হলো!
বছরটা জয় দিয়ে শুরু করতে না-পারা, লিগে প্রথম কোনো ম্যাচে গোলের দেখা না-পাওয়া, পয়েন্ট তালিকায় শীর্ষস্থান হাতছাড়া হয়ে যাওয়া…এস্পানিওল ম্যাচ অনেক হতাশাই উপহার দিয়েছে বার্সেলোনাকে। এর সঙ্গে কাতালানদের আক্ষেপ আরও বাড়িয়ে দিয়েছে সুয়ারেজ ও মেসির শট দুটি এভাবে ফিরে আসা। তবে শুধু এই দুটি ম্যাচই নয়, পুরো মৌসুমেই বার্সাকে হতাশ করেছে গোলপোস্ট। মৌসুমে এই পর্যন্ত ১৬ বার মেসি-নেইমার-সুয়ারেজদের শট ফিরে এসেছে বারে বা পোস্টে লেগে। কোনো কোনো সংবাদমাধ্যমের দাবি, সংখ্যাটি ১৬ নয়, ১৭!
এবার ম্যাচটা ড্র হয়েছে বলেই এই পরিসংখ্যান চোখে পড়ছে বেশি। না হলে লিগ, চ্যাম্পিয়নস লিগ ও কোপা দেল রে—সব মিলিয়ে ২৫ ম্যাচে ৫৬ গোল করেছে বার্সেলোনা। তবে এই ম্যাচের পর হয়তো এ নিয়েও ভাবতে হবে বার্সা কোচ লুইস এনরিকেকে। বিশেষ করে ভাবতে হবে লিওনেল মেসিকেও।
বার্সার আক্রমণে নেতৃত্ব দেন। শট পোস্টে ফিরে আসার এই পরিসংখ্যানেও বার্সাকে নেতৃত্ব দিচ্ছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। এবার শুধু লা লিগায় মেসির ৫টি শট গোলপোস্টে লেগেছে। গত দুই ম্যাচেই তো মেসির ৩টি ফ্রি কিক ফিরেছে কেবল ক্রসবারে লেগে!
স্প্যানিশ লিগে গোলদাতার তালিকায় না থাকলেও গোলপোস্টে বল লাগানোর তালিকায় মেসি শীর্ষেই আছেন। অবশ্য এই ‘শিখরে’ একা নন মেসি, আক্ষেপে সঙ্গী হিসেবে পাচ্ছেন ইয়াগো আসপাসকেও। সেল্টা ভিগো ফরোয়ার্ডেরও ৫টি শট ফিরে এসেছে বারে বা পোস্টে লেগে। নামে আসপাস হলে কী হবে, সেল্টা ফরোয়ার্ড যেন গোলপোস্টের ‘আশপাশ’ই চেনেন না! কিন্তু মেসির এমন ‘নিখুঁত’ ফ্রি কিকগুলোর রহস্য কী? সূত্র: স্পোর্ত।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে