,

আফগানিস্তানে ভারতীয় উপ-দূতাবাসে জঙ্গী হামলা, নিহত দুই

news-image

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের উত্তরে অবস্থিত মাজার-ই-শরিফ শহরে ভারতীয় কনস্যুলেটে হামলা চালিয়েছে বন্দুকধারীরা। রোববার রাতে এই হামলায় অন্তত দুজন হামলাকারী নিহত হয়েছেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাতে জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস। তবে নিহতদের কোনও পরিচয় জানায়নি তারা। 

এদিকে দূতাবাস কর্তৃপক্ষের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানায়, হামলার পর বন্দুকধারীদের গুলিতে দুই হামলাকারী মারা গেছে। বাকি হামলাকারীদের সঙ্গে গোলাগুলি চলছে। 

এদিকে স্থানীয় গভর্নরের বরাত দিয়ে রয়টার্স জানায়, কয়েকজন হামলাকারী স্থানীয় সময় রোববার রাতে ভারতীয় উপ-দূতাবাসের ভেতরে ঢোকার চেষ্টা করে। এ সময় দুটো বিস্ফোরণ ও বেশ কিছু গুলির শব্দ শোনা গেছে। তবে হতাহতের ব্যাপারে তাৎক্ষণিকভাবে কিছু জানাননি তিনি। 

আফগানিস্থানের উপদূতাবাসে এমন এক সময় হামলাটি হল যখন ভারতে পাঞ্জাব রাজ্যের পাঠানকোটে ভারতীয় বিমানবাহিনীর ঘাঁটি এলাকায় সন্ত্রাসীদের সঙ্গে সেনাবাহিনীর গুলিবিনিময় চলছে। 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে