বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুই নাম্বারে নেমে গেল বার্সেলোনা

news-image

খেলা ডেস্ক : গোলশূন্য একটি ড্র দিয়ে ২০১৬ সালে যাত্রা শুরু করলো বার্সেলোনা। স্প্যানিশ লা লিগার খেলায় শনিবার রাতে বার্সেলোনা ও এসপানিয়লের যে ম্যাচ ছিল সেখানেই গোলশূন্য ড্র পেয়েছে তারকাখচিত বার্সা বাহিনী। গত ৩১ ম্যাচের মধ্যে এই প্রথম গোলশূন্য ড্র করলো লুইস এনরিকের শিস্যরা।

একই রাতে একদিকে, মেসি-নেইমাররা পেয়েছে গোলশূন্য ড্র আর অন্যদিকে, লেভান্তেকে হারিয়ে বার্সার প্রতিদ্বন্দ্বী দল অ্যাতলেতিকো মাদ্রিদ পেয়েছে জয়।
ফলে, সব মিলিয়ে লা লিগার পয়েন্ট তালিকায় বার্সেলোনাকে ছাড়িয়ে গেছে অ্যাতলেতিকো মাদ্রিদ। এই ম্যাচের পর বার্সেলোনা নেমে গেছে লা লিগার পয়েন্ট তালিকার দুই নাম্বারে আর অ্যাতলেতিকো দখল করেছে শীর্ষ অবস্থান।
লিওনেল মেসি, নেইমার ও সুয়ারেজের বার্সেলোনার বিপক্ষে শুরু থেকেই লড়াকু ছিল এসপানিয়ল।

তবে শনিবার রাতে এসপানিয়লের মাঠে মেসি আর সুয়ারেজের গোলের সকল প্রচেষ্টা বাধা পায় গোলপোস্টে। বলা যায় ভাগ্যও খুব একটা সহায় ছিলনা বার্সার।
১৭ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে এখন দ্বিতীয় অবস্থানে লুইস এনরিকের দল বার্সেলোনা।
আর ১৮ খেলায় ৪১ পয়েন্ট নিয়ে লীগ টেবিলের শীর্ষে অ্যাতলেতিকো মাদ্রিদ।
২০১৫ সালে ৫টি শিরোপা জয়ের পাশাপাশি রেকর্ড ১৮০টি গোল করার রেকর্ড করেছে বার্সেলোনা।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে