,

আট ম্যাচ পর জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড

news-image

খেলা ডেস্ক : ওয়েইন রুনির দক্ষতায় সোয়ানসিকে ২-১ গোলে হারিয়ে এখন আনন্দে ভাসছে ম্যানচেস্টার ইউনাইটেড শিবির।

টানা আট ম্যাচ জয়ের দেখা পায়নি ম্যান ইউ।

বেশ লম্বা সময় পর ম্যান ইউ-এর এই জয়ে তাই ম্যান ইউ ভক্তদের উচ্ছ্বাসটাও যেন একটু বেশি।

ম্যানচেস্টার ইউনাইটেডের এই জয়ে গোল দুটি করেছেন এন্থনি মার্শাল এবং ওয়েইন রুনি।

জয়ের পর ম্যান ইউ ম্যানেজার লুই ভ্যান হাল বলেছেন, খেলোয়াড়দেরকে নিয়ে তিনি ভীষন খুশী। এই জয় ২০১৬’র শুভ সূচনা বলে উল্লেখ করেছেন ভ্যান হাল।

আট ম্যাচে জয়শূন্য থাকার হতাশা কাটানো এবং সোয়ানসির বিপক্ষে প্রতিশোধের লক্ষ্যে নিজেদের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে খেলতে নেমে প্রথমার্ধে তেমন একটা সুবিধা করতে পারেনি ম্যান ইউ।

আট ম্যাচ পর জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেডImage copyrightGetty
Image captionম্যান ইউয়ের বিজয়ী গোলটি করেন ওয়েইন রুনি, খেলার ৭৭ মিনিটে গোলটি করেন তিনি।

 

গোলশূন্য প্রথমার্ধের পর অবশেষে সাফল্যের দেখা পান ম্যানচেস্টার ইউনাইটেডের ফরাসি স্ট্রাইকার অ্যান্থনি মার্শাল। ডান দিক থেকে ওয়েলসের মিডফিল্ডার অ্যাশলে ইয়াংয়ের ক্রসে হেড করে বল জালে জড়ান মার্শাল।

ফলে, ম্যাচের ৪৭ মিনিটে ১-০তে এগিয়ে যায় ম্যানইউ।

খেলার ৭০ মিনিটের মাথায় সিগুরসনের গোলে সমতায় ফেরে সোয়ানসি।

তবে, সাত মিনিট পরেই আরেকবার লিড নেয় ম্যান ইউ।

প্রথম গোলদাতা মার্শালের অ্যাসিস্ট থেকে গোল করে দলকে তিন পয়েন্ট এনে দেন অভিজ্ঞ খেলোয়াড় ওয়েইন রুনি।

এ জয়ে ২০ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে ম্যানচেস্টার ইউনাইটেড।

অন্য ম্যাচে আর্সেনাল ১-০ গোলে হারিয়েছে নিউক্যাসল ইউনাইটেডকে ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে