,

আইপিএলে কোহলি এবার সবচেয়ে দামি

news-image

স্পোর্টস ডেস্ক : ব্যাপারটাকে চাইলে ভারতীয় ক্রিকেটে পালাবদলের প্রতীক ভাবতে পারেন। মহেন্দ্র সিং ধোনির কাছ থেকে ব্যাটনটা ধীরে ধীরে নিজের হাতে নিয়ে নিচ্ছেন বিরাট কোহলি। ধোনি টেস্ট থেকে অবসর নেওয়ার পর টেস্ট অধিনায়কত্ব পেয়েছেন। ওয়ানডে আর টি-টোয়েন্টির অধিনায়কত্বটাও হয়তো পেয়ে যাবেন খুব শিগগি​রই। তবে এবার ভিন্ন এক ‘সম্মান’ও ধোনির কাছ থেকে নিয়ে গেছেন কোহলি। ভারতের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ককে সরিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সবচেয়ে দামি খেলোয়াড় এখন কোহলি।
আইপিএলে নিলাম থেকে যেসব খেলোয়াড়কে কেনা হয়, তাদের দামটা তো জানা যায়। কিন্তু যাদেরকে বছরের পর বছর নিলামে না তুলে দলে ধরে রাখা হয়, তারা কত পাচ্ছেন তা কিন্তু আড়ালেই থেকে যায়ে। গত ১৫ ডিসেম্বর এবারের আইপিএলের প্লেয়ারস ড্রাফট হওয়ার পর আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্লা বলেছিলেন, ফ্র্যাঞ্চাইজিগুলোর ধরে রাখা খেলোয়াড়দের বেতনের অঙ্কটা প্রকাশ করবে আইপিএল কর্তৃপক্ষ। গতকাল প্রকাশিত তালিকায় দেখা যাচ্ছে, ভারতের ঘরোয়া এই টি-টোয়েন্টি প্রতিযোগিতায় সবচেয়ে দামি খেলোয়াড় ​কোহলিই।
এত দিন ধরে মনে করা হচ্ছিল, ধোনিই আইপিএলে সবচেয়ে দামি খেলোয়াড়। কিন্তু কাল আইপিএলের ওয়েবসাইটে খেলোয়াড়দের প্রকৃত বেতনের অঙ্কটি তুলে ধরার দেখা যাচ্ছে, আইপিএলের প্রতি মৌসুমে কোহলি বেতন পাচ্ছেন সর্বোচ্চ ১৫ কোটি রুপি! ধোনির বেতন তাঁর চেয়ে আড়াই কোটি কম। বিলুপ্ত হয়ে যাওয়া চেন্নাই সুপার কিংসের অধিনায়কত্ব করা ধোনি এবার খেলবেন নতুন ফ্র্যাঞ্চাইজি পুনের হয়ে। সেখানে মৌসুমপ্রতি ১২.৫ কোটি রুপি করে পাবেন ধোনি।
বিদেশি খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি বেতন পাবেন কে সেটি অনুমান করতে পারছেন? অনুমান করতে খুব ভাবতে হচ্ছে না। তিনি আর কেউ নন, টি-টোয়েন্টির ফেরিওয়ালা ক্রিস গেইল। তথ্যসূত্র: জি নিউজ।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ