বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

news-image

ময়মনসিংহ : ময়মনসিংহের ত্রিশাল পৌরসভার যুবলীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত পারভেজ (২২) তিন নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ছিলেন।

শুক্রবার রাত ১০টার দিকে নিজ বাড়িতে যাওয়ার সময় পারভেজ খুন হন। ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে মৃতদেহ রাখা হয়েছে।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো মনিরুজ্জামান ও স্থানীয় লোকজন জানান, রাতে পারভেজ কয়েকজন রাজনৈতিক সহকর্মীর সঙ্গে নিজ বাড়ি চরপাড়ায় যাচ্ছিলেন। এ সময় যুবলীগকর্মী বাবুর নেতৃত্বে কয়েকজন তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে পারভেজের মৃত্যু হয়। 

ত্রিশাল উপজেলা যুবলীগের সভাপতি ও আওয়ামী লীগ থেকে মেয়র পদে মনোনয়ন নিয়ে পরাজিত প্রার্থী জাহিদুল ইসলাম জুয়েল সরকার জানান, তাঁর দলের বিদ্রোহী প্রার্থী ও মেয়র পদে জয় পাওয়া এবিএম আনিসুজ্জামানের ভাতিজা বাবু ও তাঁর লোকজন পারভেজকে খুন করেন।

এদিকে, এবিএম আনিসুজ্জামান দাবি করেন, নিহত পারভেজ ধানের শীষের প্রার্থী আমিনুল ইসলাম আমিনের পক্ষে নির্বাচন করেছেন। তিনি গোষ্ঠীগত দ্বন্দ্বে খুন হন বলেও দাবি তাঁর। 

ঘটনার পর জেলা সদর থেকে ত্রিশালে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে। 

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে