,

টাইগাররা ২৫ বছর পর ইডেনে খেলবে

news-image

স্পোর্টস ডেস্ক : ২০০০ সালে টেস্ট ক্রিকেট অভিষেক বাংলাদেশের। হাটি হাটি পা পা করে প্রায় ১৫ বছর টাইগাররা কাটিয়ে দিয়েছে ক্রিকেটের এই লংগার ভার্সনে। টেস্ট ক্রিকেটে সব প্রতিপক্ষের সঙ্গেই খেলেছে বাংলাদেশ। সেটা ঘরে কিংবা বাইরে। তবে ব্যতিক্রম কেবল ভারত। যাদের মাটিতে বাংলাদেশ এখন পর্যন্ত কোন টেস্ট ম্যাচ খেলেনি। খেলবে কী করে, ভারত এখন পর্যন্ত আমন্ত্রণই জানায়নি টাইগারদের। ফলে ভারতের মাটিতে কোন দ্বিপাক্ষিক সিরিজই খেলা হয়নি বাংলাদেশের।

তবে সে অপেক্ষা চলতি বছরই ঘুচবে হয়তো। আগষ্ট মাসে কলকাতার ইডেন গার্ডেনে একমাত্র টেস্ট ম্যাচে মুখোমুখি হতে পারে বাংলাদেশ-ভারত। টেস্ট খেলার দিক থেকে এই ভেন্যু হবে প্রথম। তবে সব মিলিয়ে দ্বিতীয়। কারণ এর আগে ১৯৯০ সালের ৩১ ডিসেম্বর এশিয়া কাপের ম্যাচে ইডেন গার্ডেনে প্রথমবারের মতো মাঠে নেমেছিল বাংলাদেশ। শ্রীলংকার বিরুদ্ধে ঐ ম্যাচে বাংলাদেশ ৭১ রানে হেরে গেলেও ম্যাচ সেরা হয়েছিলেন আতাহার আলী খান। ৯৫ বলে করেছিলেন ৭৮ রানের ইনিংস।

এবার ইডেনে টেস্ট খেলতে পারলে তা হবে টাইগারদের জন্য নতুন অভিজ্ঞতা। যদিও টেস্ট ম্যাচটি ভেন্যু-সূচি এখনও চূড়ান্ত হয়নি। তবে ভারতীয় গনমাধ্যম বেশ জোর গলাতেই বলেছে অনুষ্ঠেয় এই টেস্ট ম্যাচ প্রসঙ্গে। আনন্দবাজারের রিপোর্ট বলছে, আগস্টে হতে যাওয়া ওই টেস্টের ভেন্যু কলকাতার ইডেন গার্ডেন। যদিও এর আগে শোনা গিয়েছিল, বর্ষা মৌসুমের কারণে ম্যাচটি ভারতের দক্ষিণে হওয়ার সম্ভাবনাই বেশি।

অবশ্য এ ব্যাপারে কিছু নির্ধারিত হয়নি বলেই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী, ‘এ ব্যাপারে আমার কিছু জানা নেই। খেলাটা কোথায় হবে, এটা আসলে আয়োজক দেশই বলবে। ইডেনে ম্যাচ হওয়া নিয়ে এখনো সুনির্দিষ্ট কোনো প্রস্তাব আসেনি আমাদের কাছে।’

তবে টেস্ট খেলা নিয়ে দ্বিধা থাকলেও চলতি বছরেই ইডেনে টি২০ ম্যাচ খেলতে পারে বাংলাদেশ। টি-২০ বিশ্বকাপে ধর্মশালার পরীক্ষায় পাস করে গ্রুপ রাউন্ডের বাধা টপকালেই সুপার টেন এ আগামী ১৬ মার্চ  নিজেদের প্রথম ম্যাচটি পাকিস্তানের সঙ্গে ইডেন গার্ডেনে খেলবে বাংলাদেশ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে