,

লেস্টারের সুযোগ হাতছাড়া

news-image

অল্পের জন্য যেমন কেউ ট্রেন কিংবা বাস মিস করেন, লেস্টার সিটি তেমনি ফের চূড়ায় ওঠার সুযোগ হাতছাড়া করল। গত পরশু কিং পাওয়ার স্টেডিয়ামে ম্যানচেস্টার সিটির সঙ্গে গোলশূন্য ড্রয়ে লেস্টার দ্বিতীয় স্থানেই রইল। ১৯ ম্যাচ থেকে ৩৯ পয়েন্ট তাদের পুঁজি। সমান পয়েন্ট নিয়েও গোল গড়ে এগিয়ে থাকা আর্সেনাল শীর্ষে। ১৯ ম্যাচ থেকে ৩৬ পয়েন্ট নিয়ে ম্যানসিটি তৃতীয় স্থানে। ১৭ মিনিটে প্রথম সুযোগ পেয়েছিল সিটি। কেভিন ডি ব্র“ইনের শট দারুণ ক্ষিপ্রতায় ফিরিয়ে দেন লেস্টারের গোলরক্ষক কাসপের স্মাইকেল। ১০ মিনিট পর অতিথিদের আবারও হতাশ করেন এই ড্যানিশ গোলরক্ষক। এর খানিক আগে আচমকা শটে লেস্টারকে এগিয়ে দেয়ার সুযোগ পেয়েছিলেন রিয়াদ মাহরেজ। একটুর জন্য শট লক্ষ্যভ্রষ্ট হয়। ৪১ মিনিটে সবচেয়ে সহজ সুযোগ পায় লেস্টার। ব্রাজিলীয় মিডফিল্ডার ফার্নানদিনহোর ভুলে সিটির ডি-বক্সে ফাঁকায় বল পেয়ে যান জেমি ভার্ডি। কিন্তু ব্যর্থ হন এই ইংলিশ স্ট্রাইকারও। দ্বিতীয়ার্ধের অধিকাংশ সময়ও বল দখলে এগিয়েছিল সিটি, আক্রমণেও। কিন্তু লেস্টারের জমাট রক্ষণের দরুন সাফল্য অধরাই থেকে যায় শেষতক। ওয়েবসাইট।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে