,

ফলাফল বিএনপি প্রত্যাখ্যান, আসছে কর্মসূচি

news-image

নিউজ ডেস্ক : দেশব্যাপী অনুষ্ঠিত পৌর নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি। রাতে চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সভাপতিত্বে দলের সিনিয়র নেতাদের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে বৈঠক সূত্র বাংলামেইলকে নিশ্চিত করেছে। বৈঠকে একই সঙ্গে নির্বাচনের অনিয়ম, সহিংসতা, কারচুপির অভিযোগ এনে এর প্রতিবাদের কর্মসূচি নিয়েও আলোচনা হয়েছে। এর মধ্যে হরতাল বা বিক্ষোভের মতো কর্মসূচির ঘোষণা দিতে পারে দলটি।

আজ বৃহস্পতিবার বেলা ১১টায় গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বৈঠকের আলোচ্য বিষয়ে বিস্তারিত জানানোর পাশাপাশি কর্মসূচিও ঘোষণা করবেন  দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবস’ পালন করে আসা দলটি ওই দিনই পৌর নির্বাচনের কারচুপি-অনিয়মর প্রতিবাদে ঘোষিত কর্মসূচি পালন করবে বলে বৈঠক সূত্রে জানা যায়।

এর আগে বুধবার রাত সাড়ে ৯টায় দলের সিনিয়র নেতাদের নিয়ে ঘণ্টাব্যাপী বৈঠক করেন বেগম খালেদা জিয়া।

বৈঠকে অন্যদের মধ্যে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. আবদুল মঈন খান, আ স ম হান্নান শাহ, মাহাবুবুর রহমান, জমির উদ্দিন সরকার, গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল হালিম, ড. এম ওসমান ফারুক, শাহজাহান ওমর, ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম, আলতাফ হোসেন চৌধুরী, হাফিজ উদ্দিন আহমেদ, যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন প্রমুখ উপস্থিত ছিলেন। 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে