বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রোটিয়াদের বিপক্ষে ইংল্যান্ডের দাপুটে জয়

news-image

স্পোর্টস ডেস্ক : চার ম্যাচ সিরিজের প্রথম টেস্টে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৪১ রানের বিশাল জয় পেয়েছে সফরকারী ইংল্যান্ড। ইংলিশদের দেয়া ৪১৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ফিন ও মইন আলীর বোলিং তোপে ১৭৪ রানেই গুটিয়ে যায় স্বাগতিকরা। 
ডারবানের কিংসমিডে আগের দিনের চার উইকেটে ১৩৬ রান নিয়ে ব্যাট করতে নামেন দুই প্রোটিয়া ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স ও ডেল স্টেইন। দিনের প্রথম ওভারেই ডি ভিলিয়ার্সকে ফিরিয়ে বড় কাঁটাটি উপড়ে দেন মইন আলী। মইন আলীর পরের ওভারেই উইকেটে পিছনে ক্যাচ দিয়ে আফ্রিকাকে বিপদে ফেলে দেন বাভুমা। চার উইকেটে ১৩৬ রানে দিন শুরু করা প্রোটিয়াদের স্কোর আট উইকেটে দাঁড়ায় ১৪৩! জয় যখন ইংল্যান্ডের নিঃশ্বাস দূরত্বে, তখন সামান্য একটু প্রতিরোধ গড়ার চেষ্টা করেন অভিজ্ঞ জ্যা পল ডুমিনি। কিন্তু দলে আর কেউ ন্যূনতম সঙ্গ দিতে না পারায় ১৭৪ রানে গুটিয়ে যায় প্রোটিয়া ইনিংস। ৫৯ রানে ২৬ রানে অপরাজিত থেকে দলের হার দেখেই মাঠ ছাড়েন ডুমিনি। ইংলিশদের হয়ে সফলতম বোলার স্টিভেন ফিন ৪২ রানে নেন ৪ উইকেট। আর ৪৭ রানে ৩ উইকেট নিয়ে ইংল্যান্ডের জয় ত্বরান্বিত করেন মইন আলী। 
২৪১ রানের বিশাল জয়ে চার ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলো সফরকারী ইংল্যান্ড। ভারতের কাছে নাকানি-চুবানি খেয়ে দেশে ফেরা প্রোটিয়া অবস্থার উন্নতি করতে পারলেও ফল পরিবর্তন করতে পারেনি। সিরিজের দ্বিতীয় টেস্টে আগামী ২ জানুয়ারি কেপটাউনে মুখোমুখি হবে দু'দল। 
সংক্ষিপ্ত স্কোর : 
ইংল্যান্ড : ৩০৩ ও ৩২৬।
দক্ষিণ আফ্রিকা : ২১৪ ও ১৭৪। 
ফল : ইংল্যান্ড ২৪১ রানে জয়ী। 
ম্যাচসেরা : মইন আলী (ইংল্যান্ড)। 

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে