বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিক্ষিপ্ত সংঘর্ষ ও অনিয়মে ৩৩ কেন্দ্রে ভোট স্থগিত

news-image

নিউজ ডেস্ক : বুধবার সকাল ৮টা থেকে সারাদেশের ২৩৪ পৌরসভায় নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। কড়া নিরাপত্তার মধ্যে চলছে এই ভোট উৎসব। এদিকে প্রথম দুই ঘণ্টায় সাত পৌরসভার ৩৩ কেন্দ্রে ভোটগ্রহ  স্থগিত করা হয়েছে। নির্ধারিত সময়ের আগেই ব্যালটে সিল মেরে বাক্স ভর্তি করার অভিযোগ আর সংঘর্ষের কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।  
এর মধ্যে চট্টগ্রামের চন্দনাইশে তিনটি, মাদারীপুরের কালকিনিতে দুটি, কুমিল্লার বরুড়া এবং নড়াইলের কালিয়া পৌরসভার একটি করে কেন্দ্র স্থগিত হয়েছে অনিয়মের কারণে। 
বিক্ষিপ্ত সংঘর্ষের ফলে স্থগিত হয়ে গেছে জামালপুরের সরিষাবাড়ী, বরগুনা এবং কুয়াকাটা পৌরসভার একটি করে কেন্দ্র ।

চট্টগ্রাম
চট্টগ্রামে ১০ পৌরসভার মধ্যে চন্দনাইশে সকাল ৮টার আগেই জোর করে ব্যালটে সিল মেরে বাক্স ভর্তির অভিযোগে তিনটি কেন্দ্রে গ্রহণ স্থগিত করা হয়েছে।
কেন্দ্র তিনটি হল-আফলাতুন চৌধুরী ফোরকানিয়া মাদ্রাসা, গাছবাড়িয়া এ এন হেজ উচ্চ বিদ্যালয় এবং উত্তর গাছবাড়িয়া বদুরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন সকালে পটিয়ার আল্লাই ওখারা ফোরকানিয়া মাদ্রাসা ভোটকেন্দ্রে পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেছেন, প্রকাশ্যে সিল মেরে বাক্স ব্যালট ভরার কারণে রিটার্নিং কর্মকর্তা নির্বাচন কমিশনের নির্দেশে দুটি কেন্দ্র বন্ধ করে দিয়েছেন।
পরে সকাল ১০টার দিকে একই কারণে উত্তর গাছবাড়িয়া বদুরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটগ্রহণ স্থগিত করা হয় বলে সহকারী রিটার্নিং কর্মকর্তা আবদুল লতিফ জানান।

মাদারীপুর
মাদারীপুরের কালকিনি পৌরসভায় সরকার দলীয় নৌকা প্রতীক ভর্তি ব্যালট পেপার বক্স পাওয়ায় দুটি ভোট কেন্দ্রের নির্বাচন স্থগিত করেছে জেলা নির্বাচন কর্মকর্তা। ৬নং ওয়ার্ডে ৮২২ ভোট ও  ৮ নং ওয়ার্ডে নৌকা প্রতীকের ৫০৩ ভোট বুধবার রাতে সীল দিয়ে ব্যালট বক্স ভর্তি করা হয়। এরই পরিপেক্ষিতে সকাল ৮টা ১৫ মিনিটের দিকে এই দুটি কেন্দ্রের ভোট স্থগিত করা হয়।
কালকিনি পৌরসভার ৮ নংওয়ার্ডের দক্ষিণ জনারদন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইর্ডিং কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, রাত ১২টার দিকে একদল দুর্বৃত্তরা জোড়পূর্বক ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে নৌকা প্রতীকে সীল দেয়। বিষয়টি রাতেই রিটার্নিং কর্মকর্তাসহ ম্যাজিস্ট্রেককে জানালে বুধবার সকাল ৮টা ১৫ মিনিটের দিকে ভোট কেন্দ্রের ভোট স্থগিত করা হয়।

কুমিল্লা
রাতে ব্যালট পেপারে সিল মারার অভিযোগে কুমিল্লার বরুড়া পৌরসভার একটি কেন্দ্রে বুধবার সকালে নির্বাচন শুরুর আগেই ভোট নেয়া স্থগিত করা হয়েছে।
প্রিসাইডিং কর্মকর্তা হারুন অর রশিদ বলেন, আড়াইটা থেকে চারটা পর্যন্ত নৌকা প্রতীকের পক্ষে ব্যালটে সিল মারা হয়েছে। নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট দুজন কর্মকর্তাকে মারধরও করেছে দুর্বৃত্তরা।
বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন মৃধা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বহিরাগত ব্যক্তিদের হটিয়ে দিতে পুলিশ ১০টি গুলি ছোড়ে।

নড়াইল
ভোটে অনিয়মের অভিযোগে নড়াইলের কালিয়া পৌরসভার পূর্ব কালিয়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রের ভোট গ্রহণ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার হাসানুর জামান বলেছেন, ওই কেন্দ্রে নৌকা প্রতীকের  প্রার্থীর পক্ষে ব্যালটে সিল মেরে বাক্স ভর্তি করার সময় একজনকে আটক করার পর ভোটগ্রহণ স্থগিত করা হয়।
এই ঘটনায়, জালিয়াতির অভিযোগে মোতাসেফ বিল্লাহ (২৫)  নামের এক আওয়ামী লীগ কর্মীকে ছয় মাসের সাজা দিয়েছেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হারুন আর রশিদ।

কুয়াকাটা
আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও বিএনপির মেয়র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় কুয়াকাটা পৌরসভার পানজুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।
রিটার্নিং কর্মকর্তা মো. নাজমুল কবির জানিয়েছেন, সকালে ভোট শুরুর দুই ঘণ্টার মধ্যে সংঘর্ষ শুরু হলে সকাল ১০টার কেন্দ্রটি স্থগিত করা হয়।

জামালপুর
জেলার ছয় পৌরসভার মধ্যে সরিষাবাড়ীর বাউসি বাঙ্গালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনা তৈরি হওয়ায় ওই কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।
জেলা নির্বাচন কর্মকর্তা মোশারফ হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

বরগুনা
রিটার্নং অফিসার মো. আবদুল্লাহ জানিয়েছেন, সকালে ভোট শুরুর পর নৌকার প্রার্থী কামরুল আহসান মহারাজের লোকজন গগন মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র দখল করে সিল মারা শুরু করে। অন্য মেয়র প্রার্থীর সমর্থকরা বাধা দিলে গণ্ডগোল শুরু হয়।  সংঘর্ষের ঘটনায় নির্বাচনী কর্মকর্তাসহ ১০ জন আহত হয়েছে।

ময়মনসিংহ

ময়মনসিংহ জেলার ভালুকা পৌরসভায় ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনায় দক্ষিণ ভালুকা সরকারি প্রাথমিক স্কুল কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন।
রিটার্নিং অফিসার কামরুল আহসান জানান, বেলা ১১টার দিকে একদল লোক কেন্দ্রে ঢুকে ব্যালট পেপারসহ অন্যান্য সরঞ্জাম ছিনিয়ে নেয়। ভালুকা মডেল থানার ওসি মামুনুর রশিদ জানান, এ ঘটনায় সন্দেহভাজন পাঁচজনকে পুলিশ আটক করেছে।
তবে তারা কোনো দল বা প্রার্থীর সমর্থক  সে বিষয়ে কিছু বলেননি এই নির্বাচনী কর্মকর্তা।

এ জাতীয় আরও খবর

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে

ডেঙ্গুতে আরও ৩ প্রাণহানি, হাসপাতালে ভর্তি ৫৩৪

বিশেষ অভিযানে ১ লাখ ৪১ হাজারের বেশি গ্রেপ্তার

আগারগাঁওয়ে শুরু হচ্ছে হজ-ওমরাহ মেলা

গ্যাস সংকট সমাধানে মালয়েশিয়ার সহায়তা চাইলেন তারেক রহমান

রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে সরকার ও বিএনপিতে রদবদলের আলোচনা

গ্যাস সংকটে দুর্ভোগে রাজধানীবাসী, চুলা ও সিএনজি দুই-ই বিপাকে