বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিক আটকের ঘটনায় রিজভীর নিন্দা

news-image

নিউজ ডেস্ক : দেশের বিভিন্ন ভোটকেন্দ্রে কর্তব্যরত সংবাদকর্মী আটকের ঘটনায় সরকার ও প্রশাসনের সমালোচনা করেছেন বিএনপির দপ্তর সম্পাদক রুহুল কবির রিজভী আহমেদ। 

তিনি বলেন, ‘গাজীপুরে সাংবাদিকদের বাসায় যে তল্লাশি চালানো হয়েছে তা ন্যাক্কারজনক।’ সংবাদকর্মী আটক ও তাদের বিরুদ্ধে মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।   

মঙ্গলবার রাতে দৈনিক সমকাল ও টিভি চ্যানেল এটিএন নিউজের রাজশাহী ব্যুরো সৌরভ হাবিব, ক্যামেরা পারসন খোকন ও মাইক্রোবাসের চালককে আটক করে বিজিবি। পুঠিয়া পৌরসভায় বিজিবি ক্যাম্পে গাড়ি নিয়ে অনধিকার প্রবেশের অভিযোগে তাদের আটক করা হয়। এ ঘটনারও তীব্র নিন্দা জানান রিজভী।

বুধবার (৩০ ডিসেম্বর) সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সমালোচনা করেন রিজভী।  

এ ছাড়া ভোটগ্রহণের শুরু থেকে ধানের শীষের পোলিং এজেন্টদের বের করে দিয়ে প্রশাসনের সামনে নৌকায় সিল মারা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। রিজভি বলেন, ‘নির্বাচনের আগে যে আশঙ্কা করা হয়েছে তা ফুটে উঠেছে। ২০-২৫টি পৌরসভায় ভোট কারচুপি, হামলা ও এজেন্টদের বের করে দেয়া হয়েছে।’

নির্বাচন কমিশনের উদ্দেশ্যে রিজভী বলেন, ‘নির্বাচনে জালিয়াতির আশ্রয় না নিয়ে সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করুন।’

তবে হামলা হলেও ভোটগ্রহণের শেষ পর্যন্ত নেতাকর্মীদের মাঠে থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির এই শীর্ষ নেতা।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে