বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিরিয়ায় বিমান হামলায় বাংলাদেশী জঙ্গি নিহত

news-image

সিরিয়া ও ইরাকে যৌথ বাহিনীর বিমান হামলায় কথিত ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠীর দশজন গুরুত্বপূর্ণ ব্যক্তি নিহত হয়েছে বলে একটি তালিকা দিচ্ছে মার্কিন সামরিক সূত্র। ওই তালিকায় একজন বাংলাদেশীর নাম রয়েছে। তার নাম সাইফুল হক সুজন। সে ব্রিটেনে থেকে পড়াশোনা করা এক কম্পিউটার প্রকৌশলী। মার্কিন সেনাবাহিনীর একজন মুখপাত্র কর্নেল স্টিভ ওয়ারেন বাগদাদ থেকে জানান, গত ১০ই ডিসেম্বর সিরিয়ার রাকা প্রদেশের কাছে বিমান হামলায় সাইফুলের মৃত্যু হয়। “সে বহির্বিশ্বের সাথে যোগাযোগের পরিকল্পনাকারী হিসেবে কাজ করতো। ইসলামিক স্টেট গোষ্ঠীর হয়ে সে হ্যাকিং কর্মকাণ্ড, নজরদারী প্রতিরোধ প্রযুক্তি এবং অস্ত্র উন্নয়ন কাজেও নিয়োজিত ছিল”, বলছেন কর্নেল ওয়ারেন।


স্টিভ ওয়ারেন আরো বলছেন, সাইফুল হক সুজনের মৃত্যুকে আইএস বহির্বিশ্বের সাথে তার যোগাযোগের একটি উৎস হারালো।
কর্নেল ওয়ারেন গত এক মাসে সিরিয়া ও ইরাকে মোট দশজন নিহত হবার কথা জানান। এদের মধ্যে অন্তত দুজনের কথা তিনি উল্লেখ করেন,যাদের সাথে প্যারিসে গত নভেম্বর মাসের হামলাকারীদের যোগাযোগ ছিল। এদের একজনের নাম শারাফে আল মুদান বলে উল্লেখ করা হয়। সে সিরিয়া ভিত্তিক একজন আইএস কমান্ডার ছিল যার সঙ্গে প্যারিসের মূল হামলাকারী আবদেল হামিদ আবাউদের সরাসরি যোগাযোগ ছিল বলে উল্লেখ করা হয়। তার মৃত্যু হয় ২৪শে ডিসেম্বরের এক হামলায়।
আর এর দুদিন পর ইরাকের মসুলে এক হামলায় নিহত হয় আব্দুল কাদের হাকিম নামে আরেক আইএস কমান্ডারের। তার সাথেও প্যারিসের হামলাকারীদের সরাসরি যোগাযোগ ছিল বলে জানা যাচ্ছে। সুত্রঃ বিবিসি

এ জাতীয় আরও খবর

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী