,

কিশোরগঞ্জে ব্যালটে সিল মারাকে কেন্দ্র করে আ’লীগ-বিএনপি সংঘর্ষ

news-image

কিশোরগঞ্জ প্রতিনিধি : জেলার বাজিতপুর পৌরসভার একটি ভোটকেন্দ্রে আওয়ামী লীগ সমর্থকদের ব্যালট পেপারে সিল মারাকে কেন্দ্র করে এই ঘটনায় ঐ কেন্দ্রে আওয়ামী লীগ ও বিএনপির কর্মীদের মধ্যে ব্যপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় কমপক্ষে পাঁচজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার রাত নয়টার দিকে এঘটনা ঘটে। এ সময় স্থানীয় লোকজন অস্ত্রসহ দুইজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত ৯টার দিকে বাজিতপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের নিতারকান্দী এলাকায় বঙ্গবন্ধু সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে আওয়ামী লীগের কর্মীরা নৌকা প্রতীকে ব্যালট পেপারে সিল মারছে এমন খবর ছড়িয়ে পড়ে।
এ সময় বিএনপি ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর সমর্থকরা কেন্দ্রটি ঘেরাও করেন। তখন আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থীর লোকজনের সঙ্গে বিএনপি ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর লোকজনের সংঘর্ষ হয়। দুইপক্ষের সংঘর্ষে খলিল, জলিল ও আবুল সহ পাঁচজন আহত হয়।
এ ব্যাপারে বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, রাত ৯টার দিকে আওয়ামী লীগের কর্মীরা নিতারকান্দী এলাকায় বঙ্গবন্ধু সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শনে যান। এ সময় গুজব ছড়িয়ে পড়ে যে আওয়ামী লীগের কর্মীরা ব্যালটে সিল মারছে। তখন বিএনপি কর্মীরা এলে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় অস্ত্রসহ দুজনকে আটক করা হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে