বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনী যুদ্ধে অবিচল থাকার সিদ্ধান্ত খালেদা জিয়ার (ভিডিও)

news-image

নিউজ ডেস্ক :  আসন্ন পৌরসভা নির্বাচনকে প্রহসনে পরিণত করতে সরকার সব আয়োজন সম্পন্ন করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তবে এরপরও শেষ পর্যন্ত বিএনপি নির্বাচনে থাকবে বলে জানিয়েছেন তিনি।
সোমবার বিকালে বিএনপি প্রধান গুলশানে তার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান।
খালেদা জিয়া অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের আমলেই জঙ্গিবাদের উত্থান হয়েছে। তারা জঙ্গি দমন না করে বিরোধীদল দমনে শক্তি প্রয়োগ করছে।
পৌর নির্বাচনে আবারও সেনাবাহিনী মোতায়েনের দাবি জানান বিএনপি চেয়ারপারসন। এছাড়া কেন্দ্র দখল ঠেকাতে দলমত নির্বিশেষে সবাইকে সজাগ থাকার আহবান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
সংবাদ সম্মেলনে উপস্থিত রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. আবদুল মঈন খান, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ, গয়েশ্বর চন্দ্র রায়, জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য মাওলানা আবদুল হালিম, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান, ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়া, বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমান, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি’র (এনডিপি) চেয়ারম্যান খন্দকার গোলাম মর্তুজা প্রমুখ।

https://www.youtube.com/watch?v=GaVYH01NusI

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে