বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মামুনুলের আজই শেষ

news-image

টুর্নামেন্টের মাত্র তিন সপ্তাহ আগে দায়িত্ব নিয়ে সাফ জয়ের বড় স্বপ্ন দেখেছিলেন মারুফুল হক। অল্প সময় হলেও তার বড় সম্বল ছিল দেশের এই ফুটবলারদের তিনি খুব ভালো করে চেনেন। ঘরোয়া ফুটবলের সুবাদে মারুফুল চেনেন তাদের। এদের নিয়ে তিনি ঘরোয়া ফুটবলে ট্রেবল জিতেছেন। তবে এই চেনায় অনেক গলদ আছে। কোনো দলের ঘরোয়া লীগ জয়ে বড় ভূমিকা থাকে বিদেশিদের। এই  দেশি ফুটবলাররা থাকেন তাদের সহকারী হিসেবে, সেটা ছাপিয়ে তারা কখনও যে নায়কের আসনে বসতে পারবেন না, এই সত্যটা কোচ বোঝেননি। জাতীয় দলের দায়িত্ব নিয়ে মারুফুল এই সত্যটা উপলব্ধি করেছেন। দেরিতে হলেও এই বিষয়টি উপলব্ধি করছেন অধিনায়ক মামুনুল ইসলাম। সিদ্ধান্ত নিয়েছে আজই দায়িত্ব ছাড়বেন জাতীয় দলের।


আজ ত্রিবান্দ্রামের ন্যাশনাল স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের গুরুত্বহীন ম্যাচে মুখোমুখি হবে ভুটান-বাংলাদেশ। বাংলাদেশ সময় বিকাল চারটায় শুরু হওয়া ম্যাচে বিরাট পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন দলের কোচ মারুফুল হক। দলের পরিবর্তনের ভুটান ম্যাচের পর অধিনায়কত্বেও পরিবর্তন আসছে। গত সাফ থেকে জাতীয় দলের দায়িত্বে থাকা মামুনুল ব্যর্থতার দায় নিয়ে সরে যেতে চাইছেন। তার মতে এই টিম নিয়ে আগানো কষ্ট। এদের অনেকে দেশের প্রতি কমিটমেন্টের অভাব রয়েছে। আমি দায়িত্ব নিয়ে লুজার হতে চাই না। আমার ব্যাকগ্রাউন্ড দেখেন; সবসময়ই আমি দলের ওপর আস্থা রেখে কথা বলি। এটা যদি বারবার হতে থাতে, তাহলে তা আমার জন্য লজ্জাজনক। সতীর্থদের উপর ক্ষোভ নিয়ে মামুনুল বলেন, আমার ব্যক্তিত্ব আছে। গণমাধ্যমের সামনে আমি সবসময় কথা বলি; আত্মবিশ্বাস নিয়ে কথা বলি এবং কমিটমেন্ট করি। কিন্তু অন্যদের বেলায় সেটা আমি দেখি না। এ কারণে আমার মনে হয় পরাজিত যোদ্ধার চেয়ে মরে যাওয়া যোদ্ধা ভালো। মরে  গেলে তো কেউ আর কিছু বলবে না। পরাজিত হলে লোকে দেখা হলেই কথা বলবে। ভুটান ম্যাচই অধিনায়ক হিসেবে আমার শেষ। এদিকে অন্তত ভুটানকে হারিয়ে টুর্নামেন্ট শেষ করতে চান মামুনুল ইসলাম। ভুটানের সঙ্গে খেলা চার ম্যাচের তিনটিতে জিতেছে বাংলাদেশ। তবে চলতি আসরে আফগানিস্তান ও মালদ্বীপের সঙ্গে তুলনামূলক ভালো খেলেছে ভুটান। হেরেছেও কম ব্যবধানে। এ কারণেই অতীত রেকর্ড পক্ষে থাকলেও দলটির বিপক্ষে জয়ের কথা জোর দিয়ে বলা যাচ্ছে না। অতীত বিপক্ষে কথা বললেও বাংলাদেশের ভঙ্গুর মানসিকতার সুযোগটা কাজে লাগাতে চান ভুটানের কোচ পেমা দর্জি।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা