বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফুটবল দলের অধিনায়ক মামুনুলের পদত্যাগ

news-image

স্পোর্টস ডেস্ক : সাফ টুর্নামেন্টের দুই ম্যাচে সাত গোল খেয়ে গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়ার পর বাংলাদেশ দলের অধিনায়ক মামুনুল ইসলাম পদত্যাগ করার কথা ঘোষণা করেছেন।

রোববার কেরালায় এক সংবাদ সম্মেলনে অধিনায়ক মামুনুল ইসলাম জানিয়েছেন, আগামীকাল ভুটানের বিপক্ষে শেষ ম্যাচটিতে অধিনায়ক হিসেবে খেলার পর এই পদে আর থাকতে চান না তিনি।

ভুটানও এই টুর্নামেন্ট থেকে বাদ পড়েছে। ফলে আগামীকাল ভুটানের সাথে বাংলাদেশের শেষ ম্যাচটি হতে যাচ্ছে শুধুমাত্র আনুষ্ঠানিকতার। তাই দুটো দলই বলছে, অন্তত শেষ ম্যাচে তারা সান্ত্বনার জয় পাওয়ার চেষ্টা করবেন।

অধিনায়ক মামুনুল ইসলাম সাংবাদিকদের বলেছেন, “এই দল নিয়ে সামনে এগুনো খুব কঠিন। দায়িত্ব নিয়ে সবসময় হারতে চাই না।” বলেছেন, এই ভরাডুবির জন্যে তিনি খুবই লজ্জিত।

এর আগের দুটি ম্যাচে বাংলাদেশ দল শিরোপাধারী আফগানিস্তানের কাছে ৪-০ গোলে এবং মালদ্বীপের কাছে ৩-১ গোলে হেরেছে। মামুনুল বলেন, এতো পরাজয়ের ভার তিনি আর বইতে পারছেন না।

শোচনীয় এই পরাজয়ের জন্যে বাংলাদেশ দলের কোচ মারুফুল হকও দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন। বলেছেন, এই ব্যর্থতার জন্যে তিনিই দায়ী।

সাংবাদিকদের কাছে তিনি ইঙ্গিত দিয়েছেন, এরকম পরাজয়ের পর তিনি নিজেও আর কোচ থাকতে আগ্রহী নন। সাফ ফুটবলে বাংলাদেশের এটাই সবচে শোচনীয় পরাজয়।- বিবিসি

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে