,

জিম্বাবুয়ের সিদ্ধান্তই মানতে হচ্ছে বিসিবিকে!

news-image

শেষপর্যন্ত জিম্বাবুয়ের কথাই মানতে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)। আসন্ন জানুয়ারিতে টেস্ট হচ্ছে না। সেক্ষেত্রে শুধুমাত্র টি-টোয়েন্টি সিরিজেই খুশি থাকতে হবে মাশরাফি বিন মর্তুজার দলকে। বিসিবির পক্ষ থেকেও জানিয়ে দেয়া হয়েছে, টি-টোয়েন্টি সিরিজ গড়ানোর সম্ভাবনায় বেশি। বলা চলে, উভয়সঙ্কট। শুধু টেস্টই বাতিল নয়, দল পাঠাতেও সময়ের পরিবর্তন আনছে জিম্বাবুয়ে ক্রিকেট। বিসিবিকে তারা জানিয়েছে, ১৪ জানুয়ারির আগে তাদের পক্ষে বাংলাদেশে দল পাঠানো সম্ভব নয়। এছাড়া বিসিবির সম্প্রচার স্বত্ব পাওয়া টেলিভিশন চ্যানেলেরও লোক সঙ্কট থাকবে। তারা আবার ২৫ তারিখের পর কাজ করতে পারবে না। সেক্ষেত্রে ১৪ তারিখে এসে যদি ২৫ তারিখের মধ্যে শেষ করতে হয়, তাহলে বিসিবির পরিকল্পনা অনুযায়ী, তিনটি টি-টোয়েন্টির সাথে একটি টেস্ট আয়োজন করা সম্ভব নয় একেবারেই। তাই শুরুতে একটি টেস্ট খেলার দাবি থেকে অনড় না হলেও, এখন বিসিবিকে মেনে নিতেই হচ্ছে। এ প্রসঙ্গে বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির প্রধান নাঈমুর রহমান দূর্জয় বলেছেন, ‘আমরা সব সময়ই টেস্ট খেলতে চাই। তবে ব্রডকাস্টাররা নাকি বলেছেন ২৫ জানুয়ারির মধ্যে সিরিজ শেষ করতে হবে। এছাড়া জিম্বাবুয়েও ১৪ তারিখের আগে আসতে পারবে না। তার মানে ১০-১১ তারিখের পরিবর্তে সিরিজ এখন শুরু হবে ১৫-১৬ তারিখে। টেস্ট খেলার মতো পর্যাপ্ত সময় হয়তো পাওয়া যাবে না।’ এর আগে জিম্বাবুয়ের সাথে সুর মিলিয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও। তবে জিম্বাবুয়ের সাথে আরো একটি দেশের অংশগ্রহণে সিরিজটি ত্রিদেশীয় হতে পারে বলে জানিয়েছেন তিনি।

সূত্র : প্রিয়.কম

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে