বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কোচ-অধিনায়ক দু্জই পদ ছাড়তে পারেন

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের ফুটবল দলের নতুন দেশীয় কোচ মারুফুল হক জানিয়েছেন, বাফুফে চাইলেও সাফ কাপের পর তিনি আর জাতীয় দলের কোচ থাকবেন না। সাফ ফুটবলে পরাজয়ে ব্যর্থতার দায় নিয়ে রোববার তিনি সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।

এসময় হেরে যাওয়ার কারণে তিনি দেশের ফুটবল প্রেমীদের কাছে ক্ষমাও চেয়েছেন। এদিকে জাতীয় দলের অধিনায়ক থেকে সরে দাঁড়াতে পারেন মামুনুল ইসলাম।

সাফ ফুটবলের বি গ্রুপে আফগানিস্তানের সঙ্গে প্রথম ম্যাচে ৪-০ গোলে হেরে যায় বাংলাদেশ। তারপরও সেমির স্বপ্ন বেঁচে ছিল, যদি পরের দুটি ম্যাচে জেতা যায়। কিন্তু শনিবার দ্বিতীয় ম্যাচে মালদ্বীপের কাছেও ৩-১ গোলের হারে সাঙ্গ হয় সাফ মিশন। টানা তৃতীয়বারের মতো সাফের গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় বাংলাদেশ।
গত ২৪ নভেম্বর ইতালিয়ান কোচ ফ্যাবিও লোপেজকে বরখাস্ত করা হয়। তার স্থলাভিষিক্ত করা হয় দেশীয় কোচ মারুফুল হককে। কিছুদিন আগে কোচিংয়ে উয়েফার ‘এ’ ক্যাটাগরির লাইসেন্স পেয়েছেন তিনি। উপমহাদেশের একমাত্র উয়েফা সার্টিফিকেটধারী মারুফুল হক।