বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি আরবে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বাংলাদেশি নিহত

news-image

সৌদি আরবের রাজধানী রিয়াদে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় চারজন আহত হয়েছেন। নিহতের নাম আব্দুল হালিম পাঠান (৪২)। তার গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার ছালিয়াকান্দি বলে জানা গেছে। 
বুধবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রিয়াদের বাথা জামাল মার্কেটের কাছে এই ঘটনা ঘটে। নিহতের লাশ বাথা নিউ সাফা মক্কা ক্লিনিকে রাখা হয়েছে। এ ছাড়া আহতদের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। আহতরা হলেন- ফেনীর ফুলগাজী উপজেলার নজরুল, ঢাকার ইকবাল, কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জসিম ও মোতালেব।
 
জানা গেছে, সন্ধ্যার পর আব্দুল হালিম পাঠান অন্যান্য দিনের মতো ওই মার্কেটের সামনে পাইকারি মোবাইল ফোন বিক্রি করছিলেন। এ সময় আটজনের একটি ছিনতাইকারী দল ছুরি নিয়ে এক বাংলাদেশির কাছ থেকে ছিনতাইয়ের চেষ্টা করছিল। এ সময় আব্দুল হালিম ও আহতরা এগিয়ে গেলে ছিনতাইকারীরা তাদের ওপর হামলা চালায়। তাদের ছুরিকাঘাতে ঘটনাস্থলেই আব্দুল হালিমের মৃত্যু হয়। এ ঘটনায় চারজন গুরুতর আহত হন। পরে ছিনতাইকারীদের ধাওয়া করে দুইজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তারা সবাই ইথিওপিয়ার নাগরিক বলে জানা গেছে।

ফটো ক্রেডিটঃ আনু ইসলাম ইদ্রিস 

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে