,

মোজতবা খামেনির বেঁচে থাকা নিয়ে সংশয়ে ট্রাম্প

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি বেঁচে আছেন কি না- তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ‘তিনি (মোজতবা) আদৌ বেঁচে আছেন কি না, আমি জানি না। এখন পর্যন্ত কেউ তার উপস্থিতির প্রমাণ দিতে পারেনি।’

গতকাল শনিবার এনবিসি নিউজকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট এ মন্তব্য করেন। আজ রোববার সিএনএনের লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘ক্ষমতা গ্রহণের পর থেকে মোজতবা খামেনিকে জনসমক্ষে দেখা যায়নি।’

তিনি বলেন, ‘আমি শুনছি যে তিনি বেঁচে নেই। আর যদি বেঁচে থাকেন, তবে নিজের দেশের স্বার্থে তার একটি অত্যন্ত বুদ্ধিমানের কাজ করা উচিত। আর তা হলো আত্মসমর্পণ করা।’

তবে সাক্ষাৎকারে ট্রাম্প অবশ্য মোজতবা খামেনির মৃত্যুর খবরকে একটি ‘গুজব’ হিসেবে আখ্যায়িত করেন।

ইরানের ভবিষ্যৎ নেতা হিসেবে তিনি নির্দিষ্ট কাউকে সমর্থন করেন কি না-এমন প্রশ্নে কারও নাম উল্লেখ করেননি ট্রাম্প। তিনি শুধু বলেন, ‘আমাদের কাছে এমন কিছু মানুষ আছেন, যারা ওই দেশের ভবিষ্যতের জন্য দুর্দান্ত নেতা হতে পারেন।’

তিনি আরও বলেছেন, ‘একটি চুক্তি করতে চায় ইরান। কিন্তু আমি এখনই তা করতে চাই না, কারণ চুক্তির শর্তগুলো এখনো যথেষ্ট ভালো নয়।’

সাক্ষাৎকারে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় রাশিয়ার তেল খাতের ওপর থেকে সাময়িকভাবে কিছু নিষেধাজ্ঞা শিথিল করার সিদ্ধান্ত নিয়েও কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্প বলেন, ‘আমি চাই বিশ্বের জন্য তেলের সরবরাহ (স্বাভাবিক) থাকুক। আমি তেল চাই।’ তিনি জানান, ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর যেসব নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, বর্তমান সংকট শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই সেগুলো ‘আবার বহাল করা হবে’।

 

এ জাতীয় আরও খবর

জিদানের সাবেক ক্লাব মাত্র ১ ইউরোতে বিক্রি

স্মার্টফোনের পর্দায় ফিরছে মার্গট রবির ‘নেবার্স’

চিকিৎসকদের দক্ষতা ও আন্তর্জাতিক প্রশিক্ষণ বাড়াতে বিশেষ উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিকতার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

এলপিজির কৃত্রিম সংকট খতিয়ে দেখতে ডিসিদের নির্দেশ জ্বালানিমন্ত্রীর

প্রবীণদের মর্যাদা ও আর্থিক নিরাপত্তায় প্রতিশ্রুতিবদ্ধ সরকার : প্রধানমন্ত্রী

আমিরাতে ইসরায়েলের সঙ্গে গোপন বৈঠকের খবর উড়িয়ে দিল সৌদি আরব

বছরের পর বছর ক্ষেপণাস্ত্র ছুড়ে যাওয়ার ক্ষমতা আছে ইরানের

লিটারে ১২ টাকা বাড়ল ফার্নেস অয়েলের দাম

চুয়েটে চোখ বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

নবীনগরে প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু