রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদ উপলক্ষে চালু হচ্ছে নতুন লঞ্চ সার্ভিস

news-image

অনলাইন ডেস্ক : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যাত্রীদের যাতায়াত সহজ করতে আগামী ১৭ মার্চ থেকে রাজধানী সংলগ্ন কয়েকটি গুরুত্বপূর্ণ নৌরুটে লঞ্চ ও স্টিমার সার্ভিস চালু করা হচ্ছে।

নৌপরিবহন মন্ত্রণালয় জানায়, কাঞ্চন ব্রিজ সংলগ্ন শিমুলিয়া ট্যুরিস্ট ঘাট থেকে শিমুলিয়া–ডেমরা–চাঁদপুর–বরিশাল নৌরুটে লঞ্চ ও স্টিমার চলাচল শুরু হবে। একই সঙ্গে ঢাকার বসিলা লঞ্চঘাট থেকে বসিলা–সদরঘাট–ইলিশা–গলাচিপা নৌরুটেও নিয়মিত লঞ্চ সার্ভিস চালু করা হবে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ঈদযাত্রায় দক্ষিণাঞ্চলগামী বিপুল সংখ্যক যাত্রীর চাপ বিবেচনায় রেখে এ উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন এই নৌরুট চালু হলে রাজধানী ও আশপাশের এলাকার যাত্রীদের জন্য যাতায়াত আরও সহজ হবে এবং সদরঘাটের ওপর চাপও কিছুটা কমবে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদকে কেন্দ্র করে নৌপথে যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। পাশাপাশি ঘাট ব্যবস্থাপনা, নিরাপত্তা ও যাত্রীসেবা জোরদার করা হবে।

 

এ জাতীয় আরও খবর