সোমবার, ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বিরোধীদলের ওয়াকআউট নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : সংসদে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভাষণ দেওয়ায় বিরোধীদলের ওয়াকআউট করা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘বিরোধীদলের সংসদ সদস্যরা বিধি মোতাবেক ওয়াকআউট করতে পারেন, তারা ওয়াকআউট করেছেন। এটা ব্যতিক্রম কিছু নয়। তারা আবার আসবেন, যেদিন সংসদ বসবে। এটা কোনো নজিরবিহীন নয়। বিরোধীদলের সংসদ সদস্যদের অধিকার আছে, কোনো বিষয়ে যদি তারা সিদ্ধান্ত নেন যে ওয়াকআউট করবেন, তারা করতে পারেন। তবে তারা প্ল্যাকার্ড না দেখালেও পারতেন।’

আজ বৃহস্পতিবার বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘ওয়াকআউটের ঘটনা সংসদের কার্যক্রমে কোনো ব্যাঘাত তৈরি করবে না। এটা গণতান্ত্রিক সভ্যতার মধ্যে আছে, পার্লামেন্টারি সংস্কৃতির মধ্যে আছে।’

তিনি বলেন, ‘আজ হচ্ছে সেই দিন, যে দিনের জন্য পুরো জাতি ১৭-১৮ বছর অপেক্ষা করেছে। দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে যে গণতন্ত্র অর্জিত হয়েছে, গণতন্ত্র উত্তরণের পথ পরিষ্কার হয়েছে, আজ নতুনভাবে আমরা সেই নতুন গণতান্ত্রিক যাত্রা শুরু করেছি।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জাতীয় সংসদে যেন জাতির সব ইস্যুগুলো আমরা আলোচনা করি ও আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত করি এবং এর মধ্য দিয়ে আমরা এমন একটি গণতান্ত্রিক সংস্কৃতির চর্চা অব্যাহত রাখব যে, সত্যিকার অর্থে আমরা একটি গণতান্ত্রিক শক্তিশালী বাংলাদেশ বিনির্মাণ করতে পারব।’

 

এ জাতীয় আরও খবর

ব্রাজিলকে নিয়ে নিশ্চিন্তে হিমি, সংশয়ে পড়শী

‘আজ হলুদ ঝড়ের রাত’

জিম্বাবুয়ে সিরিজ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি নিতে চায় বাংলাদেশ

ব্রাজিল-নরওয়ে ম্যাচে কে জিতবে, নির্ধারণ করবেন গ্যাব্রিয়েল-হালান্ড!

নরওয়ে ম্যাচে নেইমারের খেলার সম্ভাবনা কতটুকু?

জনগণের সঙ্গে দূরত্ব না বাড়াতে নিরাপত্তা কৌশল: প্রধানমন্ত্রী

স্পেনের রাষ্ট্রদূতের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিন প্রত্যাহার

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত প্রায় ৩ হাজার

সরকারি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

আওয়ামী লীগের প্রণীত আইনেই দলটির বিচার: চিফ প্রসিকিউটর

এমডিকে নির্যাতন করে স্বাক্ষর নেওয়া লিটু গ্রেপ্তার