,

ঈদযাত্রায় ট্রেনের শেষ দিনের টিকিট মিলছে আজ

news-image

অনলাইন ডেস্ক : আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে৷ অগ্রিম টিকিট বিক্রি শুরুর সপ্তম দিনে আজ সোমবার বিক্রি হচ্ছে ১৯ মার্চের ঈদযাত্রার টিকিট।

রেলওয়ের ঘোষণা অনুযায়ী, যারা আগামী ১৯ মার্চ ট্রেনে ভ্রমণ করবেন, তাদের ৯ মার্চ অগ্রিম টিকিট সংগ্রহ করতে হবে।

ঈদযাত্রার শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করবে রেলওয়ে। যাত্রীদের টিকিট কেনা সহজ করতে পশ্চিমাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঈদযাত্রা ঘিরে গত মঙ্গলবার শুরু হয়েছে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। ওইদিন ১৩ মার্চের ঈদযাত্রার টিকিট বিক্রি করা হয়। এর পরদিন বুধবার ১৪ মার্চের টিকিট বিক্রি হয়।

এরপর যথাক্রমে বৃহস্পতিবার ১৫ মার্চ, শুক্রবার ১৬ মার্চ, শনিবার ১৭ মার্চ ও গতকাল রোববার বিক্রি হয়েছে ১৮ মার্চের অগ্রিম টিকিট।

অন্যদিকে, ঈদের ফিরতি যাত্রায় ২৪ মার্চের টিকিট ১৪ মার্চ, ২৫ মার্চের টিকিট ১৫ মার্চ, ২৬ মার্চের টিকিট ১৬ মার্চ, ২৭ মার্চের টিকিট ১৭ মার্চ, ২৮ মার্চের টিকিট ১৮ মার্চ এবং ২৯ মার্চের টিকিট ১৯ মার্চ পাওয়া যাবে৷

 

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?