রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকার বাতাসে দূষণ আজ কিছুটা কম

news-image

অনলাইন ডেস্ক : চলমান বসন্তে বাড়ছে তাপমাত্রার পারদ। আবহাওয়া শুষ্ক থাকায় মাঝেমধ্যে অস্বাস্থ্যকর থেকে ঝুঁকিপূর্ণ অবস্থায় পৌঁছায় ঢাকার বাতাস। তবে আজ অনেকটা কিছুটা কমেছে দূষণের মাত্রা।

আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, বিশ্বে দূষিত শহরের তালিকায় গত দুদিন শীর্ষে থাকা বাংলাদেশের ঢাকার অবস্থান আজ ষষ্ঠ।

এই শহরের বায়ুমানের স্কোর ১৭২। গত শুক্রবার একই সময়ে ঢাকার বায়ুমানের স্কোর ছিল ৩২৯ আর এর আগেরদিন বৃহস্পতিবার ছিল ৩৩১। এ হিসাবে দূষণের মাত্রা অনেকটা কমলেও আজকের বায়ুমানের স্কোর ‘অস্বাস্থ্যকর’ বলে গণ্য করা হয়।

এদিকে তালিকার শীর্ষে রয়েছে ভারতের দিল্লি। শহরটির বায়ুমানের স্কোর ২২৮, যা ‘খুব অস্বাস্থ্যকর’। কাছাকাছি স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে কঙ্গোর কিনশাসা শহর।

এছাড়া ১৮৫ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে উগান্ডার কাম্পালা, ১৭৬ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে নেপালের কাঠমান্ডু, ১৬৯ স্কোর নিয়ে সপ্তম অবস্থানে মিয়ানমারের ইয়াঙ্গুন, ১৬৬ স্কোর নিয়ে অষ্টম অবস্থানে চীনের উহান, একই স্কোর নিয়ে নবম অবস্থানে সেনেগালের ডাকার, ১৫৭ স্কোর নিয়ে দশম অবস্থানে ইরাকের বাগদাদ।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

 

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ