,

তেল নিয়ে তর্কাতর্কি, পেট্রোল পাম্পে হঠাৎ জ্বালানিমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : ইরান-ইসরাইল সংঘর্ষে পুরো মধ্যপ্রাচ্য জড়িয়ে পড়ায় বিশ্ববাজারে তেল সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে দেশে জ্বালানি সংকট দেখা দেওয়ার আশঙ্কায় রাজধানীসহ বিভিন্ন এলাকায় পেট্রোল পাম্পে ভিড় বেড়ে গেছে। প্রত্যেকেই বাড়তি তেল সংগ্রহ করতে চাচ্ছেন। সরকারের পক্ষ থেকে এরই মধ্যে গাড়ি প্রতি তেল সরবারাহের পরিমাণ নির্ধারণ করে দিয়েছে। কিন্তু অনেক চালকই তা মানতে চাচ্ছেন না। পাম্পের কর্মীদের সঙ্গে তর্কে জড়াচ্ছেন।

শুক্রবার (৬ মার্চ) দুপুরে রাজধানীর একটি পেট্রোল পাম্পে কর্মীদের সঙ্গে মোটর সাইকেলচালকদের তর্কাতর্কির একপর্যায়ে হঠাৎ করেই সেখানে হাজির হলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। জানতে চাইলেন, কী হয়েছে?

মোটরসাইকেল চালক বাড়তি তেলের চাহিদার কথা জানালে মন্ত্রী বললেন, এত অস্থীর হচ্ছেন কেন? জানেন তো যুদ্ধের খবর। আমাদের কাছেভাই তেল আছে , কিন্তু যুদ্ধের জন্য রিজার্ভ রাখতেছি। সব একবারে খেয়ে ফেললে কিভাবে চলবে। পরে তো গাড়ি নিয়ে বসে থাকতে হবে। তাই কম করে তেল নেন। সবাই চালু থাকেন।

এসময় পাম্পের মালিকতে ডেকে ইকবাল হাসান মাহমুদ বলেন, ‘শোনেন ভাই, আপনার সংসারে যদি এক মণ চাল থাকে আর যদি সাপ্লাই না থাকে, আপনি কম করে খাবেন না? এটা সবাইকে বলেন। আর দুই হাজার টাকার (প্রাইভেটকারের জন্য) বেশি (তেল) দেবেন না।’

পাম্পের কর্মচারীকে ডেকে মন্ত্রী জানতে চান, মোটরসাইকেলকে সর্বোচ্চ কত টাকার তেল দেওয়া হচ্ছে। কর্মী জানান, ৫০০ টাকার। জ্বালানিমন্ত্রী বলেন, ঠিক আছে।

 

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?