,

এনসিপি ছাড়লেন আরও সাত নেতা, জামায়াত জোটকে কেন্দ্র করে দ্বন্দ্ব

news-image

অনলাইন ডেস্ক : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে আরও সাতজন শীর্ষ নেতা পদত্যাগ করেছেন। রাঙামাটি জেলা কমিটির এই নেতারা বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে জোট গঠনের সিদ্ধান্তকে কেন্দ্র করে দল ত্যাগ করেছেন।

বৃহস্পতিবার (৫ মার্চ) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের পদত্যাগপত্র ছড়িয়ে পড়লে বিষয়টি প্রকাশ্যে আসে। পদত্যাগ করা নেতারা হলেন— যুগ্ম সদস্যসচিব উজ্জ্বল চাকমা, সংগঠনিক সম্পাদক দিবাকর চাকমা, মিশন চাকমা, সহ-সাংগঠনিক সম্পাদক ঊষাপ্রু মারমা, দপ্তর সম্পাদক প্রণয় বিকাশ চাকমা, সদস্য বিনয় চাকমা এবং সদস্য সুলেখা চাকমা।

পদত্যাগপত্রে তারা লিখেছেন, ‘জাতীয় নাগরিক পার্টি তার স্বতন্ত্র আদর্শ ছুড়ে ফেলে একটি বৃহৎ দলের সঙ্গে জোট গঠন করেছে। সেই আদর্শ লালন করা সম্ভব নয়।’

এনসিপি রাঙামাটি জেলা কমিটির আহ্বায়ক বিপিন জ্যোতি চাকমা গণমাধ্যমকে বলেন, ‘আমি শুনেছি অনেক নেতা পদত্যাগ করেছেন, তবে আমাদের কাছে কোনো লিখিত আবেদন আসেনি। এর কারণ আমরা সাংগঠনিকভাবে খতিয়ে দেখবো।’

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটের হয়ে নির্বাচন করেছিল। নির্বাচনের আগে এই জোটবদ্ধ সিদ্ধান্তের কারণে কয়েকজন নেত্রী, যেমন ডা. তাসনিম জারা ও সামান্থা শারমিন, এনসিপি থেকে পদত্যাগ করেছিলেন।

 

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?