,

সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষামন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : দায়িত্ব পেয়ে দ্বিতীয় দিনের মতো অফিস করছেন শিক্ষা প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এর মাঝেই সংবাদ সম্মেলন ডেকেছেন তিনি।

আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

এর আগে গতকাল বুধবার কর্মদিবসের প্রথম দিন সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, ‘বিদ্যমান কারিকুলাম পর্যালোচনা করা হবে। পাশাপাশি মন্ত্রণালয়ের বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ করণীয় নির্ধারণে একটি কর্মপরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে, যার বিস্তারিত সংবাদ সম্মেলনে তুলে ধরা হবে।’

এহছানুল হক মিলন বলেন, ‘বাংলাদেশের শিক্ষাব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা এবং কর্মসংস্থানমুখী শিক্ষা নিশ্চিত করাই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য।’

তিনি বলেন, ‘গত ১৭ বছরে শিক্ষা খাতে যে স্থবিরতা ও অনিয়ম ছিল, তা দূর করে একটি আধুনিক ও বিজ্ঞানসম্মত কারিকুলাম প্রণয়নে কাজ করা হবে।’

উল্লেখ্য, বুধবার বেলা ১টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ে পৌঁছালে সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা মন্ত্রীকে স্বাগত জানান। পরে তিনি কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

 

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১