,

ভারতীয় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক নিয়ে যা বললেন মাহাদী

news-image

অনলাইন ডেস্ক : ভারতের বিমানবন্দরে দেশটির ইমিগ্রেশন পুলিশ আটক করেছিল বাংলাদেশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলা কমিটির সদস্যসচিব মাহদী হাসানকে। এ বিষয়টি নিজেই জানিয়েছেন তিনি।

দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেসবুক লাইভে এসে মাহদী বলেন, ‘বাংলাদেশ, আই অ্যাম সেফ নাউ!’

লাইভে মাহাদী বলেন, ‘আমার সাথে যেসব ঘটনা ঘটেছে, আমি বাংলাদেশে এসে প্রেস কনফারেন্স করে আমাকে বলতে হবে। আমার সাথে যেসব অকারেন্স হয়েছে। এখানে প্রায় ৪০ মিনিটের মতো আমাকে পুলিশ কাস্টডিতে আটকে রাখা হয়েছিল। আমাকে খুবই বাজে অ্যাপ্রোচ করা হয়েছে এবং তারা আমাকে জেলে দিতে চেয়েছিল। আই ডোন্ট নো আমি কী করেছি।’

তিনি বলেন, ‘আমি সঠিক কি না, সেটা যাচাই করার জন্য বলেছি। তারা কেউ কিছু শোনেনি।তারা আমার সাথে বাজে আচরণ করেছে। আমাকে এখন রিলিজ করা হয়েছে। ইমার্জেন্সিতে আমাকে ইমিগ্রেশন দেওয়া হয়েছে। আমার ১২টা ৪০-এ ফ্লাইট।’

পুলিশ হয়রানি করেছে অভিযোগ তুলে মাহদী বলেন, ‘আমি এখন সেফে আছি, তাদের সাথে কথা বলেছি। এখন তারা বলছে তারা নাকি ভুল মানুষকে ধরেছে। কিন্তু একজন পুলিশ সদস্য আমাকে শারীরিকভাবে হয়রানি করেছে। এসব আমি বাংলাদেশে এসে বলব, একজন ইন্টারন্যাশনাল প্যাসেঞ্জারের সাথে এগুলো করা উচিত কিনা। থ্যাংক ইউ, আই এম সেফ নাউ।’

এর আগে গত জানুয়ারিতে হবিগঞ্জের বানিয়াচং থানার ওসিকে হুমকি দেওয়ায় মাহদী হাসানকে আটক করেছিল পুলিশ। পরে আন্দোলনের মুখে তাকে ছেড়ে দেয় পুলিশ।

 

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ