,

এমপিওভুক্ত শিক্ষকদের বেতন নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : এমপিওভুক্ত শিক্ষকদের বেতন বাড়ানোর বিষয়ে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‘আমরাও জানি, আপনারাও জানেন যে, শিক্ষকদের বেতনের কী অবস্থা! আমরা পথচলা শুরু করলাম। সামনে এ নিয়ে কাজ করব। আশা করি, ভালো কিছু করতে পারব।’

আজ বুধবার দুপুর ২টার দিকে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। সেখানে তার সঙ্গে ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শিক্ষক নিয়োগে দলীয়করণের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা আর পেছনে ফিরতে চাই না, সামনে এগিয়ে যেতে চাই। আগে কী হয়েছে, কারা কী দুর্নীতি করেছেন, সেগুলোতে নজর দিয়ে পড়ে থাকতে চাই না। এখন আমরা কাজ করবো। সেই কাজের জবাবদিহি আমরা করব। আমি এবং আমাদের প্রতিমন্ত্রী আপনাদের কাঠগড়ায় দাঁড়াব।’

শিক্ষাখাতের চ্যালেঞ্জের বিষয়ে মন্ত্রী বলেন, ‘কর্মসংস্থান উপযোগী দক্ষ মানবসম্পদ গড়ে তোলাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এ কাজটা শিক্ষাখাত থেকে করতে হবে।’

 

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১