রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আন্তর্জাতিক গণমাধ্যমে তারেক রহমানের শপথ

news-image

অনলাইন ডেস্ক : গণ-অভ্যুত্থানে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের প্রায় ১৭ মাস পরে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে গত ১২ ফেব্রুয়ারি। এ নির্বাচনে বিশাল জয় পেয়েছে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি।

গতকাল মঙ্গলবার শপথ নিয়েছেন তারেক রহমান ও তার মন্ত্রীসভার সদস্যরা। শপথ গ্রহণের এ খবর গুরুত্ব দিয়ে প্রকাশ করছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম।

বার্তা সংস্থা রয়টার্স তাদের সংবাদের শিরোনাম দিয়েছে, ‘নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান।’

রয়টার্স প্রতিবেদনটিতে এ ঘটনাকে দক্ষিণ এশিয়ার জন্য নির্ণায়ক রাজনৈতিক পরিবর্তনের চিহ্ন বলে উল্লেখ করেছে।

‘নির্বাচনে তার দলের নিরঙ্কুশ জয়ের পর শপথ গ্রহণ করেছেন বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী’, বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) তাদের প্রতিবেদনের শিরোনাম করেছে এটি।

এপি লিখেছে, ‘পাঁচ বছরের জন্য দায়িত্বপ্রাপ্ত প্রধানমন্ত্রী তারেক রহমান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পুত্র।

তিনি গত ৩৫ বছরের মধ্যে বাংলাদেশের প্রথম পুরুষ প্রধানমন্ত্রী। ১৯৯১ সালে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পর থেকে তারেক রহমানের মা অথবা তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছিলেন।’

এদিকে ডয়েচে ভেলের শিরোনাম ছিল, ‘নিরঙ্কুশ জয়ের পর শপথ নিলেন বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী’।

ডয়েচে ভেলে বিএনপির বিজয়কে ‘সহজ জয়’ বলে উল্লেখ করেছে।

এছাড়া আলজাজিরার শিরোনাম ছিল, ‘বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তারেক রহমান।’

পাকিস্তানি সংবাদমাধ্যম ডন শিরোনামে লিখেছে, ‘বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী, রাজনৈতিক উত্তরাধিকারী তারেক রহমান’।

ডন লিখেছে, ‘দীর্ঘদিন ধরে মা-বাবার প্রভাবের আড়ালে থাকা এবং বাংলাদেশের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক পরিবারের উত্তরাধিকারী হিসেবে পরিচিত নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান অবশেষে সরাসরি রাজনৈতিক অঙ্গনে সামনে এসে দাঁড়িয়েছেন।’

ভারতের পত্রিকা দ্য হিন্দুর শিরোনাম ছিল, ‘বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান।’

এনডিটিভির শিরোনাম ছিল, ‘বিএনপির ভূমিধস জয়ের পর বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান।’ তারা এটিকে ‘বাংলাদেশের রাজনীতিতে এক নতুন যুগের সূচনা’ হিসেবে উল্লেখ করেছে।

 

এ জাতীয় আরও খবর

ঢাকায় বজ্রবৃষ্টির সম্ভাবনা

সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তার

সাইনবোর্ড লাগাতে গিয়ে দগ্ধ ৩ শিক্ষার্থী

খুলনায় মসজিদে ঢুকে গুলি, আহত ২

আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

জিয়াকে নিয়ে গবেষণা আরও বাড়ানো দরকার: ফখরুল

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা দিলো বাংলাদেশ ব্যাংক

দেশে নতুন ৬৭০ স্কুল-কলেজ স্থাপন করবে সরকার

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ

২৮ বছর পর বিশ্বকাপে ফিরে পয়েন্ট টেবিলে ব্রাজিলকে টপকাল স্কটল্যান্ড

প্রথম ম্যাচ ড্রয়ে শুরু হলে বিশ্বকাপ জিততে পারে না ব্রাজিল