,

সিদ্ধান্ত পাল্টে শপথ নিলেন জামায়াতের এমপিরা

news-image

অনলাইন ডেস্ক : সকালে শপথ না নেওয়ার ইঙ্গিত দিলেও শেষ পর্যন্ত দুপুরেই সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নবনির্বাচিত এমপিরা।

আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার কিছু আগে জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে এ অনুষ্ঠান শুরু হয়।

এদিন শপথ অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। এরপর প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান।

দুটো শপথই নিলো বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্য জোট।

এর আগে সকালে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের গণমাধ্যমকে বলেছিলেন, ‘বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা যদি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেন, তাহলে জামায়াতের নির্বাচিতরাও কোনো শপথ নেবেন না।’

তবে তিনি আবার জানান, দুপুর ১২টায় নির্ধারিত শপথ অনুষ্ঠানে তারা উপস্থিত থাকবেন।

দুপুরে সেই নির্ধারিত সময়েই সংসদ ভবনের শপথকক্ষে উপস্থিত হয়ে শপথ নেন জামায়াতের এমপিরা।

 

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১