,

মন্ত্রী হওয়ার ফোন পেলেন জহির উদ্দিন স্বপন , মীর শাহে আলম, নুর ও ববি হাজ্জাজ

news-image

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে তারেক রহমানের মন্ত্রিসভায়জায়গা করে নেওয়া সংসদ সদস্যদের শপথ গ্রহণে জন্য ফোন করা হচ্ছে। মঙ্গলবার সকালে সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর থেকেই নতুন মন্ত্রিসভার মনোনীত মন্ত্রী-প্রতিমন্ত্রীদের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ফোন দেওয়া শুরু হয়।

মন্ত্রিসভা পরিষদের দায়িত্বশীল একটি সূত্র জানায়, নতুন মন্ত্রিসভার আকার ৩৫ থেকে ৪০ সদস্যের হতে পারে। এর মধ্যে ২৬ থেকে ২৭ জন পূর্ণ মন্ত্রী হতে পারেন।

এরই মধ্যে মন্ত্রিসভা পরিষদ থেকে ফোন পেয়েছেন নরসিংদী-২ আসন থেকে নির্বাচিত বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, চাঁদপুর–১ আসনের সংসদ সদস্য এহছানুল হক মিলন এবং সিলেট-৪ আসনের সংসদ সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের দুইবারের নির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরী।

মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য ফোনা পেয়েছেন বরিশাল–১ আসনের সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন। বগুড়া -২ আসন থেকে নির্বাচিত মীর শাহে আলম প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য ফোন পেয়েছেন। তিনি বগুড়া জেলা বিএনপির সহসভাপতি। পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসন থেকে নির্বাচিত নুরুল হক (নুর) প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য ফোন পেয়েছেন। জাতীয় গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান এবং ঢাকা ১৩ আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজও মন্ত্রী পরিষদ বিভাগ থেকে ফোন পেয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১