,

মন্ত্রী হওয়ার ফোন পেলেন জোনায়েদ সাকি, খলিলুর রহমান, আমিনুল হক ও ফরহাদ হোসেন

news-image

নিজস্ব প্রতিবেদক : নব নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভায় জায়গা করে নেওয়া সংসদ সদস্যদের শপথ গ্রহণের জন্য ফোন করা হচ্ছে। মঙ্গলবার সকালে সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর থেকেই নতুন মন্ত্রিসভার মনোনীত মন্ত্রী-প্রতিমন্ত্রীদের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ফোন দেওয়া শুরু হয়।

মন্ত্রিসভা পরিষদের দায়িত্বশীল একটি সূত্র জানায়, নতুন মন্ত্রিসভার আকার ৩৫ থেকে ৪০ সদস্যের হতে পারে। এর মধ্যে ২৬ থেকে ২৭ জন পূর্ণ মন্ত্রী হতে পারেন।

নতুন মন্ত্রিসভায় শপথ নিতে এরই মধ্যে ফোন পেয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, সালাহউদ্দিন আহমেদ, হাফিজ উদ্দিন আহমেদ, কেন্দ্রীয় নেতা আব্দুল আওয়াল মিন্টু, ডা. এ জে এম জাহিদ হোসেন, নিতাই রায় চৌধুরী,জহির উদ্দিন স্বপন, শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

নতুন মন্ত্রিসভায় শপথ নেওয়ার ডাক পেয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৬ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য জোনায়েদ সাকি। তিনি গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক।

অন্তর্বর্তী সরকারে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী হওয়ার জন্য ফোন পেয়েছেন।

ঢাকা-১৬ আসন থেকে নির্বাচন করে হেরে যাওয়া সাবেক ফুটবলার আমিনুল হক টেকনোক্র্যাট কোটায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য ডাক পেয়েছেন। মন্ত্রীপরিষদ বিভাগ থেকে তাঁকে ফোন করা হয়েছে।

পঞ্চগড়–২ (বোদা ও দেবীগঞ্জ) আসনে বিএনপি থেকে নির্বাচিত ফরহাদ হোসেন আজাদ প্রতিমন্ত্রী হচ্ছেন। তিনি দলটির জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়নবিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্যসচিব।

এছাড়াও প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য ফোন পেয়েছেন নেত্রকোনা -১ (কলমাকান্দা-দুর্গাপুর ) আসন থেকে নির্বাচিত কায়সার কামাল ও জামালপুর–১ (দেওয়ানগঞ্জ–বকশীগঞ্জ) আসন থেকে বিজয়ী এম. রশিদুজ্জামান মিল্লাত।

মঙ্গলবার বিকেল ৪টার দিকে অনুষ্ঠিত হবে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান। নিয়মানুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন।

 

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১