রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব পেয়ে যা বললেন নাসিমুল গনি

news-image

অনলাইন ডেস্ক : নতুন মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় নাসিমুল গনি বলেছেন, ‘আলহামদুলিল্লাহ, দেশের একটা যুগসন্ধিক্ষণে আমার দুর্বল স্কন্ধে (কাঁধে) বিশাল দায়িত্ব পড়েছে। আমি সেটার ভার বহনের চেষ্টা করবো ইনশাল্লাহ, আমার সাধ্যমতো। অতীতে যেভাবে কাজ করেছি, সেভাবেই কাজ করব।’

আজ সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সুষ্ঠু নির্বাচন করার কারণে কি আপনাকে উপহার হিসেবে এই পদ দেওয়া হলো- এমন প্রশ্নের জবাবে নাসিমুল গনি বলেন, ‘মন্তব্য নেই।’

এই সময়ে দায়িত্ব নেওয়াটাকে চ্যালেঞ্জ মনে করছেন কি না- জানতে চাইলে তিনি বলেন, ‘মানুষের জন্য সব দায়িত্বই চ্যালেঞ্জ।’

নতুন মন্ত্রিসভা গঠনের বিষয়ে নাসিমুল গনি বলেন, ‘আমি এখনো যোগদান করতে পারিনি। সকালে (মঙ্গলবার) দুই দফায় সংসদ সদস্যদের শপথ হবে। একটা তো তারা সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন, পরবর্তীকালে এই যে আমাদের সংস্কার, সেটার জন্য শপথ নেবেন। বিকেলে মন্ত্রিসভার শপথ হবে। সেটার ব্যবস্থা করার জন্য এই মুহূর্তে উঠেপড়ে লেগেছে ক্যাবিনেট ডিভিশন। আমরা ইনশাল্লাহ যখনই আরও বিস্তারিত আসে আপনাদের জানাব।’

নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম আজ প্রকাশ করা হবে কি না, জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘এটা নির্ভর করে যিনি নতুন প্রধানমন্ত্রী হবেন তার সিদ্ধান্তের ওপর। আমাদের সেই প্রস্তুতির জন্যই আসছি এখন। পরে আমরা যোগাযোগ স্থাপন করব। তারপর যখন বলা হবে তখন নামগুলো সবাই জানতে পারবে ইনশাল্লাহ।’

মন্ত্রিসভা কত সদস্যের হবে জানতে চাইলে তিনি বলেন, ‘এ সম্বন্ধে কোনো মন্তব্য নেই আমার এই মুহূর্তে। কারণ এটা কতজনের মন্ত্রিসভা হবে সেটা ওনারাই ভালো বুঝবেন। আমাদের একটা প্রস্তুতি থাকে, পরে কম-বেশি হতে পারে। এটা স্ট্যান্ডার্ড যে প্রক্রিয়া সেটাই, নতুন কিছু নয়।’

মন্ত্রিপরিষদ সচিব জানান, মন্ত্রিসভার সদস্যদের তালিকা পাওয়ার পর তাদের জন্য যে সহায়তা লাগে- একজন মন্ত্রীর আসার জন্য একটি গাড়ি লাগে, একজন দেহরক্ষী থাকেন, তার বাসস্থান কোথায় হবে সে ব্যবস্থা ও তার সুরক্ষার উদ্যোগ নিতে হয়। তার অফিসকে জানাতে এবং নিজস্ব যেসব কর্মকর্তা-কর্মচারী কাজ করবেন তাদের নিয়োগের ব্যবস্থা করতে হয়। এসব কিছু দেখতে হয়।

আপনারা প্রস্তুত কি না- জানতে চাইলে নাসিমুল গনি বলেন, ‘সরকার সব সময় প্রস্তুত থাকে। সরকার ফেইল করে না।’

আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনিকে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। পরে দুপুর সোয়া ১টায় তিনি নতুন পদে যোগ দিতে সচিবালয়ের নতুন এক নম্বর ভবনে আসেন।

নাসিমুল গনি দেশের ২৬তম মন্ত্রিপরিষদ সচিব। বিএনপির নেতৃত্বে সরকার গঠনের একদিন আগে তিনি জনপ্রশাসনের শীর্ষ কর্মকর্তার পদে দায়িত্ব পেলেন।

এর আগে গত শনিবার মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্বে থাকা শেখ আব্দুর রশীদের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করে সরকার। তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

 

এ জাতীয় আরও খবর

ঢাকায় বজ্রবৃষ্টির সম্ভাবনা

সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তার

সাইনবোর্ড লাগাতে গিয়ে দগ্ধ ৩ শিক্ষার্থী

খুলনায় মসজিদে ঢুকে গুলি, আহত ২

আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

জিয়াকে নিয়ে গবেষণা আরও বাড়ানো দরকার: ফখরুল

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা দিলো বাংলাদেশ ব্যাংক

দেশে নতুন ৬৭০ স্কুল-কলেজ স্থাপন করবে সরকার

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ

২৮ বছর পর বিশ্বকাপে ফিরে পয়েন্ট টেবিলে ব্রাজিলকে টপকাল স্কটল্যান্ড

প্রথম ম্যাচ ড্রয়ে শুরু হলে বিশ্বকাপ জিততে পারে না ব্রাজিল