,

রমজান উপলক্ষে মঙ্গলবার থেকে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি করবে টিসিবি

news-image

অনলাইন ডেস্ক : পবিত্র রমজান উপলক্ষে আগামীকাল মঙ্গলবার থেকে স্মার্ট কার্ডধারী পরিবারের কাছে ভর্তুকি মূল্যে নিয়মিত পণ্যের পাশাপাশি ছোলা ও খেজুর বিক্রি করবে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। মঙ্গলবার সকাল ১০টায় তেজগাঁওয়ে ট্রাকসেল কার্যক্রমের উদ্বোধন করা হবে।

আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে টিসিবি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রমজান উপলক্ষে ১৭ ফেব্রুয়ারি থেকে ভোজ্যতেল, চিনি ও মসুর ডালের পাশাপাশি ছোলা ও খেজুর বিক্রি করা হবে।

সরকারি নির্দেশনা অনুযায়ী, টিসিবি ভর্তুকি মূল্যে স্মার্ট কার্ডধারী পরিবারের কাছে প্রতি মাসে পণ্য বিক্রয় কার্যক্রম পরিচালনা করে আসছে। কার্ডধারী পরিবারের পাশাপাশি ট্রাকসেলের মাধ্যমে সারাদেশে প্রায় ৩০ থেকে ৩৫ লাখ সাধারণ ভোক্তার কাছেও ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি করা হবে। ট্রাকসেলে পণ্যের পরিমাণ ও মূল্য পরবর্তীতে জানানো হবে।

 

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ