,

নির্বাচনকালে অভিযোগ জানিয়ে ৩৭১৩ কল

news-image

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ২৪ দিনে ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ৮ হাজার ৩৮০টি ফোনকল এসেছে। গত ২২ জানুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত নির্বাচনসংক্রান্ত নানা অভিযোগ ও তথ্য জানতে এসব কল আসে বলে জানিয়েছেন ৯৯৯-এর প্রধান পুলিশের অতিরিক্ত ডিআইজি মহিউল ইসলাম। এর মধ্যে ৩ হাজার ৭১৩টি ছিল বিভিন্ন অভিযোগ সংক্রান্ত।

গতকাল রবিবার এক বিজ্ঞপ্তিতে বলা হয়- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ করে। এই সময়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘আইন-শৃঙ্খলা সমন্বয় সেল’র সঙ্গে সার্বক্ষণিক নিবিড়ভাবে যোগাযোগ ও সমন্বয় করে সেবাপ্রত্যাশী নাগরিকদের ৯৯৯ নম্বরে নির্বাচনসংক্রান্ত জরুরি সেবা দেওয়া হয়েছে। এই কার্যক্রম ২২ জানুয়ারি শুরু হয়ে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত রাত-দিন ২৪ ঘণ্টা চলমান থাকে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়Ñ ৯৯৯-এর পক্ষ থেকে নির্বাচনসংক্রান্ত বিভিন্ন অভিযোগ সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়। এই সময়ে ৯৯৯ নম্বরে নির্বাচনসংক্রান্ত ৮ হাজার ৩৮০টি ফোনকল আসে, যার মধ্যে ৩ হাজার ৭১৩টি ছিল নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, প্রতিদ্বন্দ্বী পক্ষগুলোর মধ্যে মারামারি, নিষিদ্ধ সময়ে নির্বাচনী প্রচারণা, ভোটকেন্দ্রে অনিয়ম এবং আইনশৃঙ্খলা সম্পর্কিত বিষয়ে। এসব ফোনকলে ৯৯৯ তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট থানা, জেলা ও মেট্রোপলিটন পুলিশ এবং রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তাকে অবগত করে বিধি অনুযায়ী আইনিব্যবস্থা নেয়। এ ছাড়া বাকি ৪ হাজার ৬৬৭টি ফোনকল ছিল নির্বাচনসংক্রান্ত বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে চেয়ে।

 

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ