রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ধানের শীষ ৪৯.৯৭, দাঁড়িপাল্লা ৩১.৭৬ ও শাপলা কলি ভোট পেয়েছে ৩.৫ শতাংশ

news-image

অনলাইন ডেস্ক : ত্রয়োদশ সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট পড়েছে ৪৯ দশমিক ৯৭ শতাংশ, দাঁড়িপাল্লায় ভোট পড়েছে ৩১.৭৬ শতাংশ। বিএনপি পেয়েছে পৌনে চার কেটি ভোট, জামায়াত পেয়েছে সোয়া দুই কোটির বেশি ভোট। রোববার (১৫ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের প্রকাশিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দলভিত্তিক ফলাফলে এমন তথ্য উঠে এসেছে।

ধানের শীষ প্রতীকে লড়েছেন ২৯১ জন। ইতোমধ্যে দলটি ২০৯ আসন পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে। আর বাংলাদেশ জামায়াত ইসলামী এ যাবৎ ভোট ও আসনের রেকর্ড গড়েছে; ৬৮টি আসন পেয়ে দলটি দ্বিতীয় অবস্থানে রয়েছে। এনসিপি পেয়েছে ৬টি আসন।

এছাড়াও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলা কলি ৩ দশমিক ০৫ শতাংশ ভোট পেয়েছে। অন্যদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শূন্য দশমিক ৮৯ শতাংশ ভোট পেয়েছে জাতীয় পার্টি। চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ ২৫৭ আসনে প্রার্থী দিয়েছিল। হাতপাখা প্রতীকে তাদের প্রাপ্ত ভোটের হার ২ দশমিক ৭০ শতাংশ।

অন্য দলগুলোর প্রাপ্ত ভোটের হার ১ শতাংশের নিচে। এসব দলের মধ্যে আছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, খেলাফত মজলিস, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), গণসংহতি আন্দোলন, বাসদ, বাসদ (মার্ক্সবাদী), গণফোরাম ও নাগরিক ঐক্য।

আমাদের সময়/এমবি

 

এ জাতীয় আরও খবর

ঢাকায় বজ্রবৃষ্টির সম্ভাবনা

সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তার

সাইনবোর্ড লাগাতে গিয়ে দগ্ধ ৩ শিক্ষার্থী

খুলনায় মসজিদে ঢুকে গুলি, আহত ২

আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

জিয়াকে নিয়ে গবেষণা আরও বাড়ানো দরকার: ফখরুল

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা দিলো বাংলাদেশ ব্যাংক

দেশে নতুন ৬৭০ স্কুল-কলেজ স্থাপন করবে সরকার

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ

২৮ বছর পর বিশ্বকাপে ফিরে পয়েন্ট টেবিলে ব্রাজিলকে টপকাল স্কটল্যান্ড

প্রথম ম্যাচ ড্রয়ে শুরু হলে বিশ্বকাপ জিততে পারে না ব্রাজিল