,

যারা পরিবর্তন চান, তারা ব্যালটের মাধ্যমে রায় দিয়েছেন: মির্জা ফখরুল

news-image

অনলাইন ডেস্ক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এবারের নির্বাচনে প্রমাণ হয়েছে বিএনপির নেতৃত্বে দেশের মানুষ ঐক্যবদ্ধ। যারা পরিবর্তন চান, তারা ব্যালটের মাধ্যমে রায় দিয়েছেন। এই নির্বাচনে উদার গণতন্ত্রের বিজয় হয়েছে। শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে নেতার হাত শক্তিশালী করার আহ্বান জানান তিনি।’

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে সাড়ে ৩টার দেক রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর আয়োজিত আনুষ্ঠানিক প্রেস ব্রিফিংয়ের স্বাগত বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে দলের চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত ছিলেন।

মির্জা ফখরুল বলেন, ‘মানুষ চায় উন্নয়নের পরিবর্তন, অর্থনৈতিক গণতান্ত্রিক পরিবর্তন চায় মানুষ। উদারপন্থি গণতন্ত্রের বিজয় হয়েছে। আসুন, আমাদের তরুণ নেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করি। গণতন্ত্রের বাংলাদেশ আমরা গড়ে তুলি সবাই মিলে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘দীর্ঘ সংগ্রামের পর ৬০ লাখের বেশি দলীয় নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, ১ হাজার ৭০০-এর বেশি গুম-খুন ও জুলাই আন্দোলনে ২ হাজারের বেশি মানুষের আত্মত্যাগের বিনিময়ে নতুন দেশ পেয়েছে মানুষ।’

 

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ