,

আজ বসন্তের প্রথম দিন

news-image

ঋতুচক্রের পরিক্রমায় পরিবর্তন ও ভালোবাসার বার্তা নিয়ে এসেছে পহেলা ফাল্গুন। আজ বসন্তের প্রথম দিন ও বিশ্ব ভালোবাসা দিবসের সঙ্গে মিলেছে দেশের রাজনীতিতে পরিবর্তনের নতুন প্রত্যাশা। ফাল্গুন যেমনি করে সব জীর্ণতা মুছে নতুন করে আবার প্রকৃতিকে সাজিয়ে তোলে, ঠিক তেমনি সদ্য বিজয়ী দল বিএনপির কাছে দেশের মানুষের তেমনি আশা। সব মিলিয়ে প্রকৃতি ও রাজনৈতিক এই মেলবন্ধনে মানুষের হৃদয়ে জেগেছে নতুন আবেগের ঢেউ। শীতের জীর্ণতা ছাপিয়ে প্রকৃতি আজ থেকেই সাজবে নতুন রঙে, কচি পাতার সবুজে, ফুলের উজ্জ্বলতা ও নতুন প্রাণের উচ্ছ্বাসে। চারপাশে তাই জেগে উঠেছে নবজাগরণের আগমনী বার্তা ও নতুনের আভাস।

দীর্ঘ শীতের ক্লান্তির পর যেমন প্রকৃতি নতুন প্রাণ ফিরে পায়, তেমনি মানুষের মনেও জেগেছে পরিবর্তনের আশা।

বসন্ত মানেই পুনর্জন্ম, মানেই নতুন সম্ভাবনার সূচনা। পহেলা ফাল্গুনের এই মাহেন্দ্রক্ষণে প্রকৃতিজগতের মতো দেশের রাজনীতিতেও বইছে নতুন হাওয়ার ইঙ্গিত। দিনটি শুধু ঋতুর শুরু নয়, হয়ে উঠেছে ভালোবাসা ও আশার প্রতীক।

সদ্য বিজয়ী দলের প্রতি দেশের মানুষের স্বতঃস্ফূর্ত ভালোবাসা এখন দায়িত্ব ও বাস্তব পরিবর্তনের প্রত্যাশায় রূপ নিয়েছে। জনগণ চায় নতুন নেতৃত্ব দেশের প্রতিটি ক্ষেত্রে ন্যায়বিচার, স্থিতিশীলতা ও উন্নয়নের ফুল ফুটবে। যেমন শুকনো ডালে হঠাৎ ফুটে ওঠা কুঁড়ি ভবিষ্যতের বার্তা দেয়, তেমনি মানুষের আশা নতুন সরকারের মাধ্যমে দেশের প্রতিটি খাতে বাস্তব রূপ পাবে।

রাজনীতির এই নতুন অধ্যায়কে অনেকে বসন্তের আগমনের সঙ্গে তুলনা করছেন। বসন্ত ধীরে আসে, কিন্তু তার ছোঁয়ায় সবকিছু বদলে যায়। ঠিক তেমনই জনগণের প্রত্যাশা, নতুন নেতৃত্বের প্রয়াসে দেশের রাজনীতি ও সমাজের প্রতিটি কোণে পরিবর্তনের আলো ছড়িয়ে দেবে।

সব মিলিয়ে পহেলা ফাল্গুনের এই দিনটি প্রকৃতি ও মানুষের হৃদয়ে এক প্রতীকী সেতুবন্ধন তৈরি করেছে। ফুলে-ফুলে সাজানো বসন্ত, মানুষের আশা ও ভালোবাসাÑ সব মিলিয়ে দিনটি হয়ে উঠেছে নতুন সম্ভাবনার উজ্জ্বল প্রতীক।

 

‘বসন্ত উৎসব’ ও ভালোবাসা দিবসের আয়োজন

ফাগুনের প্রথম দিন ১৪ ফেব্রুয়ারি, যখন বসন্তের আগমন মিশে যায় বিশ্ব ভালোবাসা দিবসের রঙে। আজকের দিনটি শুধু ভালোবাসার নয়, বন্ধুত্ব, স্নেহ ও অন্তরের আন্তরিকতার উৎসব। তরুণরা সাজেন রঙিন পোশাকে; মেয়েরা হলুদ, লাল ও গোলাপি গাউনে, ছেলেরা হালকা পাঞ্জাবিতে। ফুল, চিঠি ও ছোট উপহার দিয়ে প্রকাশ হয় অনুভূতি আর ভালোবাসা ছড়িয়ে দেয় উষ্ণতা ও সৌন্দর্য।

বাংলা পঞ্জিকা অনুযায়ী জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদ এবার আয়োজন করছে ‘বসন্ত উৎসব’। এ বছর বসন্ত উৎসবটি চারুকলার বকুলতলায় নয় হবে আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘরের উন্মুক্ত চত্বরে। সকাল সাড়ে ৭টায় বেঙ্গল পরম্পরা সংগীতালয়ের শিক্ষার্থীদের সমবেত যন্ত্র ও কণ্ঠসংগীতের মধ্য দিয়ে শুরু হবে উৎসব। থাকবে একক ও দলীয় নৃত্য, শিশু-কিশোরদের পরিবেশনা, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিল্পীদের অংশগ্রহণ, বসন্ত কথন, প্রীতি বন্ধনী ও আবির বিনিময়।

ফাগুন এসেছে নবযৌবনের ডাক নিয়ে, রঙের খেলা আর হৃদয়ের ব্যাকুলতায়। আজ বসন্ত, আজ ভালোবাসা- সবকিছুর মিলনে ভেসে ওঠে জীবন।

 

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১