রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আমরা সবসময় কমিটমেন্টে অটুট থাকি: মির্জা ফখরুল

news-image

অনলাইন ডেস্ক : সঙ্গে যারা যুগপৎ আন্দোলন করেছে, তাদেরকে নিয়েই বিএনপি সরকার গঠন করবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় বিএনপি সবসময় কমিটমেন্টে অটুট থাকে বলেও জানান তিনি।

আজ শুক্রবার সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন,‘আমরা সবসময় কমিটমেন্টে অটুট থাকি। ফ্যাসিস্টদের সঙ্গে যারা যুগপৎ আন্দোলন করেছে, তাদেরকে নিয়ে আমরা নির্বাচন করেছি। তাদেরকে সঙ্গে নিয়েই আমরা সরকার গঠন করব।’

বিএনপি মহাসচিব বলেন, ‘বিএনপি কখনো জনপ্রিয়তা হারায়নি। কারণ, বিএনপি সবসময় জনগণের রাজনীতি করেছে, এটাই আমাদের সবচেয়ে বড় শক্তি।’

তিনি আরও বলেন, ‘বিএনপি সরকারে ছিল, সরকার হিসেবে কাজ করেছে। বিএনপির কথাগুলো যখন গ্রহণ করেছে, তখন এমন বিজয় হয়েছে।’

জামায়াত প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন,‘যখন গণতন্ত্র চাপা থাকে, তখন উগ্রবাদী শক্তিগুলোর উত্থান ঘটে। তারা মাথা চাড়া দিয়ে ওঠে। দেশে জামায়াতে ইসলামীর ক্ষেত্রে এমন ঘটনা ঘটেছে।’

এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা