,

দেড় বছর ধরে এ দিনটার অপেক্ষায় ছিলাম : সেনাপ্রধান

news-image

নিজস্ব প্রতিবেদক :বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, আজকের দিনটি আমাদের জাতীয় জীবনের একটি গুরুত্বপূর্ণ দিন। আমাদের জন্য আনন্দের দিন।গত দেড় বছর ধরে আমরা এই দিনটার অপেক্ষায় ছিলাম। ভোটাররা নির্ভয়ে ভোট দিতে পারছেন। একটা সুন্দর ও সুষ্ঠু নির্বাচন হচ্ছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ঢাকা আদমজী কলেজে ভোটপ্রদান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।ভোটারদের নির্ভয়ে ভোট প্রদানের আহ্বান জানিয়ে সেনাপ্রধান বলেন, সকাল থেকেই সারা দেশে অত্যন্ত শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে এবং ভোটের একটা অনুকূল পরিবেশ রয়েছে। আমি সকালেই খবর নিয়েছি সারা বাংলাদেশে কোথায় কী হচ্ছে। আমার কাছে থাকা খবর অনুযায়ী, অত্যন্ত শান্তিপূর্ণভাবে নির্বাচন চলছে আমি আশাবাদি ভোটের ফল ঘোষণার পরও এই শান্তিপূর্ণ সহাবস্থান বজায় থাকবে।

নির্বাচন চলাকালে গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীদের ভূমিকার প্রশংসা করে জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, মিডিয়ার লোকজন নির্বাচনে অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করছেন। সারাদেশের পরিস্থিতি জনগণকে জানাচ্ছেন। জনগণ আশ্বস্ত হচ্ছেন এবং ভোট দিতে উৎসাহী হচ্ছেন।

 

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ